ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জিতেও ছিটকে গেল লখনউ, বড় লাভ হল চেন্নাইয়ের
হারের মধ্য দিয়ে বাজে মৌসুম শেষ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এমনকি তারকাখচিত স্কোয়াড নিয়েও, রোহিত শর্মার দল পয়েন্ট টেবিলের নীচে মৌসুম শেষ করেছে। অন্যদিকে, শেষ ম্যাচে ১৮ রানে জিতলেও লখনউ সুপার জায়ান্টরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
জয়ের ফলে, লখনউ ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে। দিল্লি ও চেন্নাইয়ের পয়েন্ট সমান। দিল্লিও লখনউয়ের মতো ১৪ টি ম্যাচ খেলেছে। রানরেট অনেক পিছিয়ে আছে লখনউ।
আজ চেন্নাই জিতলে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যাবে। অন্যদিকে, বেঙ্গালুরুর জন্য একটি জয় উভয় দলের ১৪ পয়েন্ট হবে। তারপর রাননেট হিসাব দেখা হবে। সেখানে চেন্নাইয়ের থেকে এগিয়ে গেলে চতুর্থ স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করবে তারা। রান রেটে দিল্লির নিচে লখনউ শেষ। ফলে প্লে অফে ওঠার সুযোগ নেই তাদের। বেঙ্গালুরুর পরে ব্যাট করলে ১৮ রান এবং পরে ব্যাট করলে ১৮.৩ ওভারের মধ্যে জয় লাভ করতে হবে।
শুক্রবার ওয়াংখেড়েতে ২১৫ রান তাড়া করতে নেমে মুম্বাই ভালো শুরু করেছিল। উদ্বোধনী জুটিতে ৮৮ রান করেন রোহিত শর্মা ও ডিওয়াল্ড প্রেভস। ব্রেভিসের ফেরার মধ্য দিয়ে মুম্বাইয়ের পতন শুরু হয়। সূর্যকুমার যাদব কোনো রান করতে পারেননি। হার্দিক ১৬ এবং নিহাল ওয়াধিরাও ১ রান করেন।
তবে রোহিত ৩৮ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। শেষ দিকে নামান ধীর (৬২) তবু একটু লড়াই করেছিলেন। তবে সেটা কেবলই হারের ব্যবধান কমিয়েছে। জয়ের জন্য যথেষ্ট হয়নি।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই ধাক্কা খায় লক্ষ্ণৌ। ফিরে যান দেবদূত পাডিক্কাল। নুয়ান থুসারার বলে আউট হন তিনি। পরের ওভারে অল্পের জন্য বেঁচে যান মার্কাস স্টয়নিস। এর পর রাহুল এবং স্টয়নিস মিলে লক্ষ্ণৌর ইনিংসের ভিত গড়েন। স্টয়নিস ২৮ রানে ফিরেছেন।
দীপক হুদাও ১১ রানের বেশি করতে পারেননি। তবে নিকোলাস পুরান নামতেই ইনিংসের গতি বদলে যায়। শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন এই ক্যারিবিয়ান। আগ্রাসী ব্যাটিংয়ে ১৯ বলে অর্ধশতক করেন পুরান। ফিফটি পেয়েছেন রাহুলও। সবমিলে বড় সংগ্রহ পায় তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)