ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিলামের আগেই নাইট রাইডার্সের ডেড়ায় আবারো নাম লেখালেন সাকিব

২০২৪ মে ১৮ ১০:২৮:৪৭

নিলামের আগেই নাইট রাইডার্সের ডেড়ায় আবারো নাম লেখালেন সাকিব

২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অভিষেক সাকিব আল হাসানের খেলেন টানা ২০১১ থেকে ১৭ সাল পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজির দুবারের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন টাইগার অলরাউন্ডার। এর পর ২০১৮-১৯ মৌসুমে খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ২০২১ সালে আবারও ফেরেন কেকেআরের ডেরায়। এবার এই ফ্র্যাঞ্চাইজির হয়েই ভিন্ন একটি লিগে নাম লেখালেন সাকিব।

টি টোয়েন্টি বিশ্বকাপের পরপরই শুরু হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট মেজর লিগ। ক্রিকেট নিলামের আগে তাঁকে সাইন করিয়েছে লস এঞ্জেলস নাইট রাইডার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে শাহরুখ খানের মালিকানাধীন এই দল । সেই বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, সাকিবের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক। ২০১২ ও ১৪ সালের আইপিএলের শিরোপা জয়ে সাকিব বড় অবদান রেখেছিলেন। তাঁকে আবার দলে ফেরাতে পেরে তারা খুব গর্বিত।

এবারের আসরে এসে ভাল কিছু উপহার দেবে বলে বিশ্বাস তাঁদের। সাকিব ছাড়াও এ দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। এ ছাড়া ইংল্যান্ডের জেসন রয়ের মতো তারকা ক্রিকেটাররাও আছেন এই দলে। যদিও ২০২৩ সালে ছয় দলের মধ্যে পয়েন্ট তালিকার তলানিতে থেকে আসর শেষ করেছিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। তবে এবার তারা ঘুরে দাঁড়াতে চায়। টি 20 বিশ্বকাপের পর আগামি ৫ জুলাই থেকে শুরু হবে এনএলসি ক্রিকেট লিগ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত