ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেড়িয়ে এলো আসল কারণ, আইসিসিতে পাঠানো স্কোয়াডে থাকাও সাইফউদ্দিনকে বাদ দেওয়া হয়েছে ১ জনের কথায়
তাসকিন আহমেদের কারণে একদিন পর মঙ্গলবার (১৪ মে) টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেন নির্বাচকরা। তাসকিনের পাঁজরের চোট নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত, তিনি বিশ্বকাপের দলে নামবেন কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। যদিও বিসিবি ঘোষণা করেছিল বিশ্বকাপ দল ধরে রাখছে। তাসকিনের জায়গা থাকলেও বিপিএলের মাতিয়ে জিম্বাবুয়ে সিরিজের ভালো করেও দলে জায়গা পাননি পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। তার সঙ্গে প্রতিযোগিতায় বিশ্বকাপের টিকিট পেয়েছেন তানজিম হাসান সাকিব।
চলতি মাসের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক দল। সদ্য সমাপ্ত সিরিজটি টাইগারদের বিশ্বকাপ দলে একটি আভাস দিয়েছে। তবে তাসকিনের ইনজুরিতে হিসাবটা একটু এলোমেলো হয়ে গেছে। যদিও শেষ পর্যন্ত তাসকিনকে নিয়েই ঘোষণা করা হয় স্কোয়াড। আজ সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, গত ৩০ এপ্রিলই আইসিসির কাছে বিশ্বকাপের যে দল পাঠিয়েছিল বিসিবি, সেই দলে কেবল একটি পরিবর্তন হয়েছে।
আর তা হচ্ছে সাইফউদ্দিনের বাদ পড়াটা। এর বাইরে বাকি ১৪ জনের জায়গা ঠিক রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সাইফের জায়গা নিয়েছেন তানজিম। কমিটি ও টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছেন তরুণ এই পেসারের ওপর। বিপিএলের সবশেষ আসরে চ্যাম্পিয়ন বরিশালের হয়ে দারুণ পারফর্ম করে দেড় বছর পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দলে ফিরেন সাইফউদ্দিন। সিরিজে চার ম্যাচে ৮ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেও দেদারসে রান বিলিয়েছেন। ওভারপ্রতি রান খরচ করেছেন ৯.৩১।
বিশেষ করে শেষ দুই ম্যাচে তিনি রান দিয়েছেন ৪২ ও ৫৫। এটিই তার বিপক্ষে গেছে বলে প্রধান নির্বাচকের কথায় আভাস পাওয়া গেছে। অবশ্য জিম্বাবুয়ে সিরিজে দুই ম্যাচ খেলে তানজিম সাকিবও আহামরি কিছু করতে পারেননি। দুই ম্যাচে তার উইকেট ছিল একটি। এক ম্যাচে চার ওভারে ২৬ রান দিলেও পরের ম্যাচে চার ওভারে তিনি দিয়েছেন ৪২ রান। সূত্রথেকে জানা গেছে জিম্বাবুয়ে সিরিজে ৮ উইকেট পাওয়ার পরেও প্রধান নির্বাচকের চাওয়ায় বাদ পড়েছেন তিনি।
সাইফউদ্দিনকে দলে না রাখা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ‘দুটো রাস্তা ছিল আমাদের সামনে- প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদেরও পরখ করে দেখা। আমরা চোট থেকে ফেরা সাইফউদ্দিনের পারফরম্যান্স দেখতে চেয়েছিলাম, তার ওপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে এই (জিম্বাবুয়ে) সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব।
সে কারণে সাইফউদ্দিনকে রাখা হয়নি।’ তিনি আরও বলেন, ‘সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজেও দেখেছি। তার একাগ্রতা ও আগ্রাসন খুব ভালো। তার সঙ্গে সাইফউদ্দিনের প্রতিযোগিতা চলছিল। সে জায়গায় সাকিব উৎরে গেছে। হাসান মাহমুদকেও আমরা ক্যারি করতে হচ্ছে, তবে আশা করি তাকে খেলানো লাগবে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)