ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে অবিশ্বাস্য কথা বললেন মাশরাফি
লাল-সবুজ জার্সিতে এখন আর তাকে দেখা যাচ্ছে না। ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের জার্সি দেখার কোনো সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ ক্রিকেট তার হৃদয়ে শক্তভাবে গেঁথে আছে। তাই সহকর্মীদের মঙ্গল কামনা করতে ভোলেননি তিনি। বলছিলাম মোশাররফ বিন মুর্তদার কথা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।
বুধবার (১৫ মে) সন্ধ্যায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ২রা জুন থেকে বিশ্বকাপ শুরু হলেও তার আগে স্বাগতিক দেশগুলোর একটি যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ প্রস্তুতি সিরিজে অংশ নিতে তাড়াতাড়ি দেশ ছাড়তে হবে টাইগারদের।
দেশ ছাড়ার আগে আজ দুপুরে মিরপুরে হোম অব ক্রিকেটে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেয় বাংলাদেশ দল। স্কোয়াডে থাকা ১৫ সদস্য ছাড়াও এই ফটোসেশনে বাংলাদেশ দলের কোচিং স্টাফ, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবির অন্যান্য কর্তাব্যক্তিরাও ছিলেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মশরাফি লিখেছেন, ‘সাহস সবসময় গর্জন করে না,শুধু দিন শেষে শান্ত কন্ঠস্বরে বলে, আগামীকাল চেস্টা করব। “Go and kill it champs” সব সময় শুভকামনা আমার প্রাণের দেশ, প্রাণের দলের প্রতি বাংলাদেশ।’ বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৮ জুন। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)