ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপ শুরুর আগেই সাকিব-হাথুরু চরম দ্বন্দ্ব
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরপর মেগা আসরটির আগমুহূর্তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেও একটি সিরিজ খেলবে টাইগাররা। যেখানে নিজেদের পুরোদমে ঝালিয়ে নিতে আজ (বুধবার) রাতেই উড়াল দেবেন নাজমুল হোসেন শান্তরা। কিছুদিন আগে জিম্বাবুয়ে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না বলে চমকপ্রদ এক মন্তব্য করেছিলেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
গত ৪ মে টাইগার পেসার রুবেল হোসেনের মোটরসাইকেল শো-রুম উদ্বোধনের এক পর্যায়ে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে সাকিব বলেছিলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না।’ সাকিবের এ কথার সঙ্গে একমত নন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
পরবর্তীতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও প্রায় একই সুরে বলেন, ‘আমি এটাকে (জিম্বাবুয়ে সিরিজ) প্রস্তুতি হিসেবে দেখি না। উদাহরণ হিসেবে, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না। এটা আমাদের এফটিপির খেলা। আমি কি এফটিপির খেলায় ওদেরকে পয়েন্ট দিয়ে দেব? এটার সঙ্গে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই।’
আজ বুধবার (১৫ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘আমি এমনটা মনে করি না। আমার কাছে ম্যাচ খেলা মানেই ভালো প্রস্তুতির সুযোগ। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো ম্যাচ কঠিন হয়ে উঠতে পারে। শক্তিমত্তায় পার্থক্য থাকতেই পারে, তবে আমি মনে করি প্রস্তুতি বেশ ভালো হয়েছে।
হাথুরুসিংহের বিশ্বাস, অতীতের চেয়ে এবারের বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করবে বাংলাদেশ, ‘আমার মতে আমাদের প্রস্তুতি বেশ ভালো। চট্টগ্রামে ক্যাম্প করেছি, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেছি, খেলার সুযোগ দিতে পেরেছি প্রায় সবাইকে। কয়েকজনের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে একটু দুশ্চিন্তা আছে। তবে সব মিলে দলের প্রস্তুতিতে আমি খুশি।'
‘প্রত্যেক টুর্নামেন্টই ভালো করার সুযোগ। আমাদের জন্য চ্যালেঞ্জিং হচ্ছে। তবে অতীতের চেয়ে ভালো করার জন্য সম্ভাব্য সব প্রস্তুতিই আমরা নিচ্ছি। টি-টোয়েন্টি ক্রিকেট আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা র্যাঙ্কিংয়ে কোথায় আছি, সেখানেও দেখা যায়। এখানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমাদের যে প্রস্তুতি, সেটার হিসাবে বলতে পারি আগের চেয়ে ভালো করার সুযোগ আছে’, আরও যোগ করেন হাথুরুসিংহে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)