ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজকীয় ফটোসেশন সারল শান্ত-সাকিবরা

২০২৪ মে ১৫ ১৫:২৭:১৫

রাজকীয় ফটোসেশন সারল শান্ত-সাকিবরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ (বুধবার) মধ্যরাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে দুপুরে অফিসিয়াল ফটোশুট সম্পন্ন করেন নাজমুল হোসেন শান্ত বাহিনী। টিম ম্যানেজমেন্ট এবং কারিগরি কর্মীরা ফটো সেশনে অংশ নেন। বিসিবি প্রধান নাজমুল হাসান পরে যোগ দেন। এছাড়াও উপস্থিত ছিলেন হেড অব ক্রিকেট অপারেশনস জালাল ইউনিস এবং বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

শেষ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে বাংলাদেশের সাদামাটা ছবি তোলা নিয়ে সমালোচনা কম হয়নি। তবে এই ফটোশুটে স্যুট জ্যাকেট পরে ফটোশুট সম্পন্ন করেছেন দলের ক্রিকেটাররা। গতকাল (মঙ্গলবার) বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের স্কোয়াডে বড় ঘটনা বলতে দুটি। চোট শঙ্কায় থাকা তাসকিন আহমেদকে সহ-অধিনায়কের পদে রাখা এবং অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদের বাদ পড়া। আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।

তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন থেকে। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন, ভেন্যু যুক্তরাষ্ট্রের ডালাস। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিজেদের তৃতীয় ম্যাচে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগাররা। এরপর ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত