ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাদ সাইফুদ্দিন, কারন জানালেন প্রধান নির্বাচক

২০২৪ মে ১৪ ১৪:১৪:৪৩

বাদ সাইফুদ্দিন, কারন জানালেন প্রধান নির্বাচক

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড। বেশ কিছু চমক রয়েছে এই দলে। ইনজুরিতে পড়া তাসকিন আহমেদকে আইসিসি মেগা ইভেন্টে টাইগারদের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দলে জায়গা পাননি পেস বোলার মোহাম্মদ সাইফুদ্দিন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দলে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব।

বিসিবি আজ (মঙ্গলবার) দুপুরে ১৫ সদস্য ও দুই ট্রাভেলিং রিজার্ভের সমন্বয়ে চূড়ান্ত স্কোয়াডের নাম ঘোষণা করেছে। সাম্প্রতিক ফর্মে না থাকা সত্ত্বেও লিটন দাসের ওপর বোর্ডের আস্থা রয়েছে। তবে বিপিএলের কারণে সাম্প্রতিক জিম্বাবুয়ে সিরিজে দলে রাখা হয়নি সাইফুদ্দিনকে। আর এই বিষয়টিই সম্ভবত আলোচনার জায়গা দখল করতে চলেছে।

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাইফুদ্দিনকে দলে না রাখার বিষয়ে বলেছেন, "আমাদের জন্য দুটি উপায় ছিল - প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদেরও পরখ করে দেখা। আমরা চোট থেকে ফেরা সাইফউদ্দিনের পারফরম্যান্স দেখতে চেয়েছিলাম, তার ওপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে এই (জিম্বাবুয়ে) সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব। সে কারণে সাইফউদ্দিনকে রাখা হয়নি।’

তিনি আরও বলেন, ‘সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজেও দেখেছি। তার একাগ্রতা ও আগ্রাসন খুব ভালো। তার সঙ্গে সাইফউদ্দিনের প্রতিযোগিতা চলছিল। সে জায়গায় সাকিব জিতে গেছে। হাসান মাহমুদকেও আমরা ক্যারি করতে হচ্ছে, তবে আশা করি তাকে খেলানো লাগবে না।’ কেবল মূল স্কোয়াডেই নয়, ট্রাভেলিং রিজার্ভেও নাম নেই সাইফউদ্দিনের।

গত ৩০ এপ্রিলই আইসিসির কাছে বিশ্বকাপের দল পাঠিয়েছিল বিসিবি। সেই দলে কেবল একটি পরিবর্তন হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাচক লিপু। আর তা হচ্ছে সাইফউদ্দিনের বাদ পড়াটা। এর বাইরে বাকি ১৪ জনের জায়গা ঠিক রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপটিতে তাদের বাকি প্রতিপক্ষ দলগুলো হচ্ছে- শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

রিজার্ভ : আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত