ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ কোচ ফাহিমকে নিয়ে সাকিবের বিশেষ অনুশীলন
ক্রিকেটের প্রতি সাকিব আল হাসানের নিবেদন নিয়ে কখনোই সন্দেহ ছিল না। সে সবসময় তার সেরাটা খেলেছে, বা খেলছে। মঙ্গলবার সকালে যখন ক্রিকেটাররা বিশ্রাম নিচ্ছেন তখন সাকিব ব্যতিক্রম। মিরপুর শের-ই-পাংলা স্টেডিয়ামে মিড উইকেটে ব্যাটিং অনুশীলন করছে।
দুইজন থ্রোয়ার নিয়ে সাকিব শান দিচ্ছেন পাওয়ার হিটিংয়ের। সাকিবের এই অনুশীলনে আছেন কোচ নাজমুল আবিদীন ফাহিম। ব্যক্তিগত পরামর্শের জন্য খেলোয়াড় সাকিব দীর্ঘদিন ধরে তার ছোটবেলার কোচ ফাহিমের কাছে ফিরেছেন।
ব্যাটিং ত্রুটি নিয়ে কোচ ফাহিমের সঙ্গে কাজ করছেন সাকিব। জালের বাইরে থেকে সেই ভুলগুলো সাকিবের কাছে তুলে ধরেন ফাহিম।
২০২৩ বিশ্বকাপের মাঝামাঝি সময়ে, সাকিব তার ব্যাটিং ঠিক করতে দেশে ফিরে আসেন। সাবেরও কোচ ফাহিমের অধীনে তার ব্যাটিং কাজ করেছেন। পরে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচজয়ী ফিফটি করেন। এবারও বিশ্বকাপকে সামনে রেখে ফাহিমের অধীনে নিজের ভুল শুধরে নিচ্ছেন তিনি। বেশ কিছুদিন ধরেই নিজের ব্যাটিং নিয়ে ভুগছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের সময় থেকেই অফফর্মে তিনি। চোখের সমস্যার কথাও জানা গিয়েছে। এরপর থেকেই নিজের মাথার পজিশন বদলে ব্যাটিংয়ে অভ্যস্থ হতে সময় নিয়েছেন। মাঝে বিপিএলে রান পেলেও, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুই ম্যাচে করেছেন ২২ রান।
বিশ্বকাপে নিজের সেরাটা নিঙড়ে দিতে এর আগেও এমন একাকী অনুশীলন করেছিলেন তিনি। জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ শেষেই ব্যাটিং অনুশীলন করেছিলেন। এবার বিশ্বকাপের দল ঘোষণার আগেও চলছে তার ব্যাটিং অনুশীলন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি