ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাসকিন কে নিয়ে সর্বশেষ যা জানাল বিসিবি
বিশ্বকাপের দল আগেই ঘোষণা করা যেত। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর ১৫ সদস্যের দল ঘোষণা করার কথা ছিল। তবে তাসকিন আহমেদের চোট এসেছে ‘মেঘ ছাড়া বজ্রপাত’ থেকে। বাংলাদেশের বোলিং আক্রমণের সবচেয়ে বড় ভরসায় চোট। চোটের পরিমাণ নিয়ে ক্রিকেট ভক্তরা এখনও বিভ্রান্ত। কাঁধের চোটের কারণে গত ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ খেলনি তাসকিন।
2022-23 জুড়ে বাংলাদেশকে আশা দেওয়া তাসকিন বিশ্বকাপে বিবর্ণ হয়েছিলেন। তার কাছ থেকে আশানুরূপ সেবা পায়নি বাংলাদেশ। দল হিসেবে বিশ্বকাপ ছিল পূর্ণ। এরপর খানিক বিশ্রাম তাসকিন পেয়েছিলে বটে। তবে বিপিএল থেকে আবারও টানা খেলার মাঝে ছিলেন এই পেসার। বিপিএল, শ্রীলঙ্কা সিরিজ আর জিম্বাবুয়ে সিরিজের মাঝেই ডিপিএলে খেলেছেন আবাহনীর জার্সিতে। তাসকিনের ওপর ধকল গিয়েছে সেটা স্পষ্ট। পেসার হিসেবে ইনজুরি থাকবে, এটাই যেন চিরায়ত সত্য।
তবে তাসকিন একটু বেশিই দুর্ভাগা কি না, তা নিয়েই বরং প্রশ্ন করা যেতে পারে। ২০১৫ বিশ্বকাপ দিয়ে নিজেকে চিনিয়েছিলেন বড় মঞ্চে। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপের দলে ছিলেন। কিন্তু মাঝপথে দেশে ফিরতে হয়েছিল ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের অভিযোগ নিয়ে। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে যাওয়া হয়নি চোটের কারণে। তাসকিন সেদিন কেঁদেছিলেন, তার চোখের পানি স্পর্শ করেছিল পুরো বাংলাদেশকে। ২০২৩ বিশ্বকাপ খেললেন ইনজুরি নিয়েই।
এবার ২০২৪ সালে এসেও সেই গল্পের চিত্রনাট্যে যে খুব একটা পরিবর্তন আসবে তার নিশ্চয়তা এখন পর্যন্ত মেলেনি। তাসকিনের ইনুজুরি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে। ফিল্ডিংয়ের সময় শরীরের ডান পাশে চোট পেয়েছেন তিনি। সেই ইনজুরি কতখানি গুরুতর সেটা নিয়ে ঘোষণা না এলেও দুইয়ে দুইয়ে চার মেলানোর কাজটা করতেই পারেন অনেকেই। বিসিবি সংশ্লিষ্টদের পক্ষে থেকে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তাসকিনের মাংসপেশিতে চোট লেগেছে বলে জানা গেছে।
জিম্বাবুয়ে সিরিজের পর বিকেলে গণমাধ্যমের সামনে এসেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তার বক্তব্য অনুযায়ী, তাসকিনের ইনজুরি খুব একটা সুখকর কিছু নয়। পাপন বলেছিলেন, ‘শুনেছি (তাসকিনের ইনজুরির খবর)। আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর ইনজুরি আছে। এখন কালকে সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে, ওর কী হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। নরমালি দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দেবে।’ দুই থেকে তিন সপ্তাহের এই বিশ্রামের অর্থ, তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ মিস করছেন সেটা নিশ্চিত। বাকি থাকছে বিশ্বকাপ।
যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ জুনের ৮ তারিখ। সেই হিসেবে তাসকিনের হাতে সময় আছে ২৪ দিন। দুই থেকে তিন সপ্তাহের বিশ্রাম শেষ এই সময়ে শেষ হবে, সেটা স্বস্তির। কিন্তু তাসকিন বিশ্বকাপে বোলিং করার মতো ফিট থাকবেন কি না, সেই নিশ্চয়তা দেবে কে? তাসকিনের ইনজুরি নিয়ে ক্রিকেট বোর্ড কতখানি সিরিয়াস সেটা বোঝা গেল বোর্ড সভাপতির পরের কথাতেই, পাপন আরও বলেন, ‘যদি এটা দুই বা তিন সপ্তাহ হয় তাহলে কী করবো...। এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না (দেখবো)। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলবো। এখনই যোগাযোগ করবো। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’
সবমিলিয়ে বিশ্বকাপের তাসকিনের ভাগ্য এখন ঝুলছে পেন্ডুলামের মতো করে। তাসকিন সুস্থ হওয়ার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন, সেটাই হয়ত বড় স্বস্তি। কিন্তু বল হাতে তাসকিন চিরচেনা ছন্দে থাকবেন, নাকি আরেকবার ২০২৩ বিশ্বকাপের স্মৃতি ফিরে আসবে, সেই দোলাচল থেকেই যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)