ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইপিএল শেষ হওয়ার আগেই মোটা টাকা বিক্রি হলেন মুস্তাফিজ

২০২৪ মে ১৩ ১৫:১৭:১৮

আইপিএল শেষ হওয়ার আগেই মোটা টাকা বিক্রি হলেন মুস্তাফিজ

এবারের আইপিএলে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তিনি ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে দেশে ফিরেছেন। আইপিএলের পর এবার মোটা টাকায় শ্রীলঙ্কার লিগে দল পেলেন ফিজ। বিশ্বকাপের পরে মাঠ গড়াবে শ্রীলঙ্কান লিগ। মুস্তাফিজ সহ মোট ৬ জনকে নিলামের আগে দলে নিয়েছে বাংলাদেশী মালিকানা ক্লাব ডাম্বুলা থান্ডার্স।

ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ডাম্বুলা ওরার মালিকানা কিনেছে। স্পোর্টস গ্রুপটির মালিক বাংলাদেশি ব্যবসায়ী তামিমুর রহমান ও গোলাম রাকিব। ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা থান্ডার্স নামে পরের মরসুমের জন্য এলপিএল চালু করবে।

যুক্তরাজ্যের বাজারে দুই সফল ব্যবসায়ী তামিমুর রহমান ও গোলাম রাকিব শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে বিনিয়োগ করেছেন। তারা তাদের স্ব-নির্মিত কোম্পানি ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের অধীনে ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজির মালিকানা অধিকার কিনেছে। ফ্র্যাঞ্চাইজি নিলামের আগে ডাম্বুলা ইতিমধ্যে ৬ টি চুক্তি স্বাক্ষর করেছে।

তার হলে দুষান হেমানথা, প্রবীণ জয়বিক্রামা, নুয়ান থুষারা, দিলশান মাদুশঙ্কা, ইব্রাহিম জাদরান ও মুস্তাফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান এথলেট ম্যানেজার আমিলা কালুগালাগে। তিনি তার টুইটারের ভেরিফাইড আইডিতে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন। ধারণা করা হচ্ছে মুস্তাফিজকে সরাসরি চুক্তি তে ৭০ হাজার মার্কিন ডলারে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার যা বাংলাদেশ মুদ্রায় প্রায় ৮৫ লাখ টাকা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত