ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাসকিনের এম আর রিপোর্ট হাতে পেয়ে যা জানালেন বিসিবি চিকিৎসক
চোটটা হয়েছিল একদিন আগে। জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টির আগে তাসকিন আহমেদ পেশীতে স্ট্রেনের শিকার হন, যার ফলে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী সেই ম্যাচে খেলতে পারেননি। বিসিবি তার সংক্রমণের অবস্থা পরীক্ষা করে। সোমবার (১৩ মে) তারা তাসকিনের এম আর রিপোর্ট পান। সেখান থেকে জানতে পারেন তাসকিনের পেশিতে চিট পাওয়া গেছে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, পেশিতে চিড় ধরা পড়ছে। সেক্ষেত্রে তাসকিন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কি না তা এখনো জানা যায়নি। তবে বিসিবি অপেক্ষা করতে চায়। তাসকিন নিজে খেলতে না পারলে তার পরিবর্তে সুযোগ পেতে পারেন তানজিম হাসান সাকিব।
ইনজুরির কারণে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ মিস করেন তাসকিন। ইনজুরির কারণে ২০২৩ সালের বিশ্বকাপের সবগুলো ম্যাচ খেলতে পারেননি তিনি। এরপর নিউজিল্যান্ড সিরিজ মিস করেন তিনি। ঘরোয়া বিপিএল চ্যাম্পিয়নশিপ নিয়ে মাঠে ফিরেছেন এই খেলোয়াড় এরপর লঙ্কার বিপক্ষে খেলেন। লঙ্কার বিপক্ষে ৩ টি টি-টোয়েন্টি এবং একই সংখ্যক ওয়ানডেতে তাসকিন নিয়েছেন ১২ উইকেট।
শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্ট সিরিজে খেলেননি তাসকিন। এরপর ডিপিএলে ঢাকা আবাহনীর হয়ে খেলে বিসিবির ক্যাম্পে যোগ দেন তিনি। জিম্বাবুয়ে সিরিজের প্রথম চার ম্যাচেই টানা খেলানো হয়েছে তাকে। পঞ্চম ম্যাচেও ফিট থাকলে তাকে নিশ্চিতভাবেই খেলানো হতো। জিম্বাবুয়ের মতো অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিপক্ষে দলের সেরা পেসারদের একজনকে টানা খেলিয়ে ইনজুরি শঙ্কায় ফেলে দেয়াটা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্নও উঠছে তাসকিন চোট পাওয়ার পর।
তবে বিসিবি থেকে জানা গেছে, তাসকিন আহমেদকে নিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা দিবে নির্বাচক প্যালেন। বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে যাবেন নিশ্চিত হয়েই তাকে দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)