ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপ দল নিয়ে বড় বিপদে নির্বাচক প্যানেল, অনিশ্চিত তাসকিন
সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের ফাইনাল ম্যাচে একাদশে ছিলেন না তারকা খেলোয়াড় তাসকিন আহমেদ। অনেকেই ভেবেছিলেন তাসকিনকে বিরতি দিয়ে অন্যদের সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু অবশেষে জানা গেল সাইড স্ট্রেনে ভুগছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় বোলার। এ নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। কিন্তু এবার কি বিশ্বকাপ মিস করবেন তাসকিন আহমেদ?
বিসিবি নির্বাচকদের মতে, রোববার (১২ মে) জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফাইনালের পর বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। কিন্তু বিকেল পেরিয়ে গেলেও বিশ্বকাপের দল ঘোষণা করা হয়নি। পার্বতীর অনানুষ্ঠানিক প্রতিবেদন অনুযায়ী সোমবার (১৩ মে) বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে।
কিন্তু আজ সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নীরব। কবে কোথায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু বলছে না দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, তাসকিন আহমেদের জন্যই মূলত অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট। তার সাইড স্ট্রেইনের এমআরআই করানো হয়েছে। সেই রিপোর্টটা হাতে পেলেই ডাক্তাররা তাসকিনের ব্যাপারে ঘোষণা দেবেন। তারপরই দল ঘোষণা করা হবে। যদিও আজ বিশ্বকাপের দল ঘোষণা হবে কিনা, সে সম্পর্কে বিসিবির কেউই নিশ্চিত করে কিছু বলেনি।
অপরদিকে আগামী ১৫ মে দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে ওঠার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। আবার ১৫ তারিখই দিনের বেলা হয়তো বিশ্বকাপ উপলক্ষে অফিসিয়াল প্রেসমিট এবং ফটোসেশন হতে পারে। সে হিসেবে আজই দল ঘোষণা করার কথা বিসিবির।
তাসকিনের এমআরআই রিপোর্ট সম্পর্কে বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘আমরা তাসকিনের রিপোর্টের জন্য মূলত অপেক্ষা করছি। পেলেই জানাবো। তার রিপোর্ট এই বেলাও হাতে পেয়ে যেতে পারি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)