ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপে লিটন বাদ! যা জানালেন শান্ত
দীর্ঘদিন ধরে ফর্মের বাইরে থাকা টাইগার ওপেনার লিটন পরের দুই ম্যাচের জন্য শুরুর লাইন আপে ছিলেন না। তার জায়গায় হাসান তামিমকে নিয়ে ইনিংস শুরু করেন আরেক ওপেনার সৌম্য সরকার। খারাপ ফর্মের কারণে লিটনকে শুরুর লাইনআপ থেকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন ছিল। এমনকি বিশ্বকাপ দলে তার জায়গা নিয়েও গুঞ্জন রয়েছে।
তবে গতকাল সিরিজের শেষ ম্যাচের পর টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, পরিকল্পনা অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে লিটনকে বিশ্রাম দেওয়া হয়েছে। শান্ত জানালেন, 'আমরা এই সিরিজে সব কিছু ট্রাই করেছি। এটা পরিকল্পনাই ছিল লিটনকে দুটি ম্যাচ বিরতি দিয়ে সৌম্যকে সুযোগ দেওয়া। ৩ জনেরই একাদশে থাকার সুযোগ আছে, প্রতিপক্ষ বিবেচনা করে বেছে নেব।
তবে টপ অর্ডার ব্যাটিংয়ে উন্নতির জায়গা দেখছেন শান্ত। জানালেন, ‘আমাদের টপ অর্ডারে ভালো ব্যাটিং করার সামর্থ্য আছে। টপ অর্ডার ভালো শুরু করলে, দল ভালো অবস্থায় থাকবে। ছন্দ সবসময় গুরুত্বপূর্ণ। আশা করি বিশ্বকাপের আগে ছন্দ ফিরে পাবে তারা।’ সদ্য সমাপ্ত সিরিজে ব্যাটারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। সিরিজে দু’টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ১৬০ রান করেন তানজিদ।১টি অর্ধশতকে ১৪০ রান করেন হৃদয়।
শেষ ম্যাচে লড়াকু হাফ-সেঞ্চুরি করলেও তানজিদ-হৃদয়ের মত ধারাবাহিক ছিলেন না অভিজ্ঞ মাহমুদউল্লাহ। ব্যাটারদের অধারাবাহিকতার কারণে টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচের কোনটিতেই বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। এ ছাড়া ব্যাটারদের স্ট্রাইক রেটও সন্তোষজনক নয়। স্ট্রাইক রেট নিয়ে এক প্রশ্নে নাজমুল পাল্টা দাবি তুললেন ভালো উইকেটের, ‘আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়। এই জিনিসটাতে সময় দিতে হবে।
আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি, ছয় মাস... এক বছর... দুই বছর, তারপর আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)