ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পানি টানলেই তাকে কেন ট্রলের শিকার হতে হয়

২০২৪ মে ১৩ ০৯:৩১:৩৮

পানি টানলেই তাকে কেন ট্রলের শিকার হতে হয়

আমি ধোনিরে পানি টানতে দেখেছি, কোহলিকে দেখেছি, ওয়ার্নার- উইলিয়ামসন থেকে শুরু করে অনেক বড় বড় প্লেয়ারদের পানি টানতে দেখেছি। পানি টানলেই কোনো প্লেয়ার ছোট হয়ে যায় না কিংবা জাত চলে যায় না।

লিটন ঠিক ই ফিরবে। ২২ সালের মতো এক ক্যালান্ডারে দুই হাজারের কাছাকাছি রান করবে। লিটন যখন অবসরে যাবে তখন দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েই অবসরে যাবে।টি২০ ফরম্যাটে বাংলাদেশের ৩য় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং বাংলাদেশের মধ্যে হাইয়েস্ট স্ট্রাইক রেট ধারী প্লেয়ার কয়েক ম্যাচ খারাপ খেলার কারণে তাকে শুনতে হয় সে কি করে বিশ্বকাপ দলে থাকে। বড় ই অদ্ভুত কোয়েশ্চেন!!

গত বছর ও প্রায় ৪০ গড়ে ৩০০+ রান করলো এই ফরম্যাটে। পঞ্চপাণ্ডবের কোনো প্লেয়ার হইলে বাদ দেওয়ার কথা কেউ জীবনে বলতে পারতো? কেন এইরকম দুই মুখী আচরণ করা হয় আমি এখনো জানি না৷

২০১৮ থেকে ২৩ পর্যন্ত বাংলাদেশ টি২০ তে যত ম্যাচ জিতেছে সেই ম্যাচগুলোতে কম বেশি সব ম্যাচেই লিটনের ইমপ্যাক্ট ছিলো। ওয়ান ডে তে লিটনের পারফরম্যান্স খারাপ। কিন্ত টেস্ট আর টি২০ তে লিটন কোনো দিক দিয়েই পঞ্চপান্ডবদের থেকে পিছিয়ে নেই। বরং কিছু কিছু ক্ষেত্রে তাদের থেকে এগিয়ে।

আমি নিশ্চিত এখনকার ভক্ত সমর্থকরা যে লেভেলের উগ্রো এরা যদি পঞ্চপাণ্ডবদের ক্যারিয়ারের শুরু থেকে খেলা দেখতো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম থাকতো তাহলে এক সাকিব ছাড়া বাকি একটা প্লেয়ার ও ঠিক ঠাক মতো সম্মান পাইতো না।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত