ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

যে কারনে বিশ্বকাপের দল ঘোষণার তারিখ পরিবর্তন জানালেন পাপন

২০২৪ মে ১২ ২০:০০:৫৫

যে কারনে বিশ্বকাপের দল ঘোষণার তারিখ পরিবর্তন জানালেন পাপন

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে বেশিরভাগ দলই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তবে বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি। আজরোববার (১২ মে) স্টেডিয়াম থেকে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ফাইনাল ম্যাচটি উপভোগ করেন বিসিবি বস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। ম্যাচ শেষে দলের সঙ্গে আলোচনায় বসেন তিনি। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

প্রাথমিকভাবে পাপনের আলোচনায় উঠে আসে বিশ্বকাপ দলের প্রসঙ্গ। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, আগামীকাল (১৩ মে) বাংলাদেশ বিশ্বকাপের দল ঘোষণা করবে। তিনি বলেন: এখনই দল ঘোষণা করতে হবে। আগামীকাল দল ঘোষণা করা হতে পারে। বিশ্বকাপ দলের পরিকল্পনার কথা জানার পর পাপন ম্যাচ শেষে শান্তর সঙ্গে আলোচনায় বসেন, "বিশ্বকাপের দল নিয়ে মূলত আলোচনা হয়েছিল। আমরা জানতে চেয়েছিলাম তাদের পরিকল্পনা কী।

সবাই এখানে ছিল, আমি তাদের কথা শুনেছি।" বিশ্বকাপের ঠিক ১৯ দিন আগে ইনজুরিতে পড়েছেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে অনুশীলন করতে গিয়ে সাইড স্ট্রেইনের চোটে পড়েন তারকা এই পেসার। ইনজুরি গুরুতর হলে বিশ্বকাপের আগে তাকে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। তবে তাসকিনকে পেতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন বিসিবি বস। তাসকিনের ইনজুরির বিষয়ে আলাপ করতে গিয়ে পাপন বলেন, আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর ইনজুরি আছে।

এখন কালকে সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে, ওর কী হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। নরমালি দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দেবে। তিনি আরও বলেন, ‘যদি এটা দুই বা তিন সপ্তাহ হয় তাহলে কী করবো...। এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না (দেখবো)। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলবো। এখনই যোগাযোগ করবো। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত