ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ ; বিশ্বকাপের দল ঘোষণার আগে বড় ইনজুরিতে তাসকিন
দারুণ ছন্দে ছিলেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকেই বল হাতে গতির ঝড় তোলেন এই খেলোয়াড়। ব্যক্তিগত অর্জনের সুযোগ ছিল শেষ টি-টোয়েন্টি তে আজ। কিন্তু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামান হয়নি তাকে। জানা গেছে গত ম্যাচে বোলিং করতে গিয়ে চোট পেয়েছিলেন এই খেলোয়াড়।
তবে বিশ্বকাপের আগে তাসকিনের চোট কতটা গুরুতর তা এখনো জানা যায়নি। সংবাদমাধ্যম বিসিবির সঙ্গে যোগাযোগ করলেও এই এখন পর্যন্ত পর্যবেক্ষণেই আছেন এই পেসার জানা গেছে।
"গত ম্যাচে বোলিং করার সময় তাসকিন তার পাঁজরে কিছুটা ব্যথা অনুভব করেছিলেন। আজ সকালেও সেই ব্যথা ছিল এবং সেই কারণে ম্যাচটি খেলা হয়নি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ম্যাচের পর আমরা একটি স্ক্যান করব এবং দেখব পরিস্থিতি কী। "বললেন বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তবে এই ম্যাচে এই কৃতিত্ব অর্জনের সুযোগ ছিল তাসকিনের। পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করা তাসকিনের দরকার ছিল ৩ উইকেট। সেক্ষেত্রে দেশের অষ্টম বোলার হিসেবে ২০০ আন্তর্জাতিক উইকেট পূর্ণ করবেন এই খেলোয়াড়। হোয়াটওয়াশ মিশনের এই ম্যাচে তাসকিন ছাড়াও আরও দুই পরিবর্তন আছে বাংলাদেশ স্কোয়াডে। আগের ম্যাচে বিশ্রামে থাকা তিন টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে এই ম্যাচের একাদশে ফেরানো হয়েছে। তাদের জায়গা করে দিতে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলামকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)