ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ হারলে বিদায় চেন্নাই, রাজস্থানের বিপক্ষে এমন ম্যাচে আগে মুস্তাফিজকে আইপিএলে চেয়ে আবেদন

২০২৪ মে ১২ ১০:০৫:৫৮

আজ হারলে বিদায় চেন্নাই, রাজস্থানের বিপক্ষে এমন ম্যাচে আগে মুস্তাফিজকে আইপিএলে চেয়ে আবেদন

ডু অর ডাই ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। ৩৫ রানের বড় হার প্লে-অফের রেসে নিজেদের অবস্থান বেশ দুর্বল করেছে চেন্নাই। আজ রাজস্থানের বিপক্ষে প্ল-আফের লক্ষে মাঠে নামবে চেন্নাই। এই ম্যাচ হারলে প্লে-অফ এক প্রকার অনিশ্চিত হয়ে যাবে চেন্নাইয়ের। এমন ম্যাচের আগে বাংলাদেশের তারকা বোলার কাটার মাস্টারকে আবারও দলে ফিরে ফেতে চাইছে চেন্নাইয়ের দর্শকরা। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ সেরা হওয়ার একটি ছবি সোস্যাল মিডিয়া এক্স পোস্ট করেন।

তারপর থেকে ভারতীয়দের মুস্তাফিজের সেই সোস্যাল মিডিয়ার এক্স পোস্টের হ্যান্ডেলে কমেন্টের ঝড় তোলেন। সবার আবেদন একটাই মুস্তাফিজ যেনো ফিরে আসে আইপিএলে, চেন্নাইয়ের জার্সিতে যেনো আবারো মাঠে নামেন, চেন্নাইয়কে আবারও চ্যাম্পিয়ন করতে যেনো ভুমিকা রাখেন। মুস্তাফিজের শেয়ার করা ম্যাচ পুরষ্কার হাতে ছবির নিচে ভারতীয়দের এমন কমেন্ট জমা হয়েছে ভুরি ভুরি। "চলে আসো ভাই, এখানে তুমি জিম্বাবুয়ে সিরিজের চাইতেও ভাল প্রস্তুতি পাবে।" মহেন্দ্র সিং ধোনির এক ভক্ত লিখেছেন, "লট আও আন্না অর্থাৎ ফিরে আসো ভাই" বিশাল নামের আরেক জন কমেন্ট করেছেন-"আইডল তুমি ফিরে আসো, তোমাকে আমাদের খুব প্রয়োজন।" আরিয়ান শর্মা লিখেছেন, "ফিরে আসো ফিজ ভাই, তোমাকে চেন্নাইয়ের ডেথ বোলিং ডাকছে।"

মুস্তাফিজের সেই ছবির নিচে ভারতীয়দের এরকমই হাজার হাজার কমেন্ট পড়েছে শুধু মাত্র মুস্তাফিজকে আবারও ফিরে পেতে। মুস্তাফিজের প্রতি ভারতীয়দের এমন ভালবাসায় মুগ্ধ হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত