ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রানের দুর্ভিক্ষে বাংলাদেশ ,লজ্জার রেকর্ডে সবার উপরে টাইগাররা

২০২৪ মে ১১ ২১:৫৭:০৯

রানের দুর্ভিক্ষে বাংলাদেশ ,লজ্জার রেকর্ডে সবার উপরে টাইগাররা

জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে পাঁচ রানে জিততে সাহায্য করেছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এখন বাংলাদেশের লক্ষ্য তাদের পঞ্চম টি-টোয়েন্টি জিতে সফরকারীদের ৫-০ তে পরাজিত করা। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে বাংলাদেশ জিতলেও সন্তুষ্ট হয়নি ভক্তরা। কারণ উদ্বোধনী জুটিতে ১০০ রান করলেও ব্যাটিং ব্যর্থতায় ১৪৩ রানে থামতে হয় টাইগারদের।

এই ম্যাচে জিতলেও শান্তিতে নেই তামিম শান্তরা। তাদের নাটকীয় ব্যাটিং পতনের কারণে টাইগাররা লজ্জার রেকর্ড তৈরি করেছে। যা টি-টোয়েন্টি ইতিহাসে আর কারো নেই। শুক্রবার (১০ মে) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে তানজিদ তামিম ও সৌম্য সরকার উদ্বোধনী জুটিতে ১০১ রান করেন। কিন্তু এই দুজনের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষ ৮ উইকেট পড়ে যায় মাত্র ৩৫ রানে।

ম্যাচে লুক জঙ্গওয়ের ৩টি এবং বেনেট ও এনগারাভার ২টি করে উইকেট শিকার করেন। এতে করে পুরো ২০ ওভারও খেলতে পারেনি স্বাগতিকরা। ১ বল বাকি থাকতেই ১৪৩ রানে গুটিয়ে যায় তারা। আর এতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের প্রায় ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এক রেকর্ড গড়ে বাংলাদেশ। যা নেই আর কারও।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত