ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ম্যাচ জিতে সেঞ্চুরি করেও বড় অংকের টাকা জরিমানা দিল গিল
গুজরাট টাইটান্স তাদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৫ রানে জিতেছে। জয়ের পর শাস্তির মুখে পড়তে হবে গুজরাটের অধিনায়ক শুভমান গিলকে। স্লোওভারের জন্য তাকে 24 লাখ টাকা জরিমানা করা হয়েছে। চলতি আইপিএলে দ্বিতীয়বারের মতো স্লো ওভারের জন্য শাস্তির মুখে পড়েছেন গিল।
এবার গিল সহ গুজরাটের বাকি ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে। তাদের জরিমানা দিতে হবে ৬ লাখ রুপি বা ম্যাচ ফির ২৫ শতাংশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যেহেতু আইপিএলের ন্যূনতম ওভার রেট অপরাধ সংক্রান্ত আচরণবিধির অধীনে এটি তার দলের দ্বিতীয় অপরাধ ছিল, তাই গিলকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
ইমপ্যাক্ট প্লেয়ারসহ একাদশে থাকা ক্রিকেটারদের পৃথকভাবে জরিমানা করা হয়েছে ৬ লাখ রুপি বা ম্যাচ ২৫ শতাংশ রুপি করে। আইপিএলের নিয়ম অনুযায়ী এক আসরে প্রথমবার স্লো ওভার রেটের শাস্তি ১২ লাখ রুপি। দ্বিতীয়বার একই অপরাধ করলে অধিনায়কসহ সকল ক্রিকেটারকেই জরিমানা করা হয়। সেক্ষেত্রে অধিনায়ক ২৪ লাখ রুপি ও বাকি ক্রিকেটাররা ৬ লাখ রুপি বা ম্যাচ ফির ২৫ শতাংশ করে জরিমানা করার নিয়ম রয়েছে।
পার পাবেন না ম্যাচে খেলা ইম্প্যাক্ট ক্রিকেটাররাও। যে অর্থের পরিমাণ কম দাঁড়াবে সেই অঙ্কের জরিমানা গুনতে হবে সাধারণ ক্রিকেটারদের। জানা গেছে চেন্নাইয়ের বিপক্ষে গুজরাট নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার পিছিয়ে ছিল। এ কারণেই তাদের জরিমানা দিতে হচ্ছে। চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল গুজরাট।
সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৬ রানের বেশি করতে পারেনি রুতুরাজ গায়কোয়াড়ের দল। এই ম্যাচে জয় পাওয়ার ফলে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে গুজরাট। এবারের আইপিএলে এটি তাদের পঞ্চম জয়। পয়েন্ট টেবিলে গিলের দলের অবস্থান এখন ৮ নম্বরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)