ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
টস করতে নেমেই রেকর্ড গড়লেন বাবর
ডাবলিনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও আয়াল্যান্ড। টস হেরে বাবর আজমের দল আগে ব্যাটিং করছে। এই ম্যাচে টস দিতে নেমেই রেকর্ড গড়লেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি সর্বোচ্চ ম্যাচ অধিনায়কত্ব করার এই কীর্তি গড়েছেন। এতদিন এই রেকর্ডটি দখলে ছিল সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের দখলে।
এর মধ্যে পাকিস্তানকে তিনি ৭৭ ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন। যা আন্তর্জাতিক ফরম্যাটটিতে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ম্যাচ নেতৃত্ব দেওয়ার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ ম্যাচ অধিনায়কত্ব করেছেন সাবেক অজি ওপেনার ফিঞ্চ।
এ ছাড়া মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে ৭২, ইয়ন মরগান ইংল্যান্ডকে ৭২ এবং কেইন উইলিয়ামসন নিউজিল্যান্ডকে ৭১টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করার পাশাপাশি আরও একটি রেকর্ডে শীর্ষে আছেন বাবর। অধিনায়ক হিসেবে তিনি সর্বোচ্চ ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন। তার পরের অবস্থান ব্রায়ান মাসাবার। উগান্ডাকে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ ম্যাচ জিতিয়েছেন, তবে জয়ের শতাংশে মাসাবাই সবচেয়ে সফল। ৫৬ ম্যাচের মধ্যে তিনি ৭৮.৫৭ শতাংশ ম্যাচ জিতেছেন। এছাড়া আফগানিস্তানের হয়ে আসগর আফগান ৪২ (৫২) এবং ইয়ন মরগান ৪২ (৭২) ম্যাচে জিতিয়েছেন ইংল্যান্ডকে।
আয়াল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক। বিরাট কোহলির সমান ৩৮টি ফিফটি করেছেন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ ফিফটির রেকর্ড। ৪৩ বলে ৮টি চার ও এক ছক্কায় ৫৭ রান করেছেন বাবর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)