ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ ; পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এবার ওয়েস্ট ইন্ডিজ যাবে টাইগাররা, সূচি প্রকাশ
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে আতিথ্য দেবে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ মে থেকে ডিসেম্বর এই তিনটি সিরিজের সময়সূচী প্রকাশ করেছে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজ খেলতে দেখা যাবে তাদের।
প্রাথমিকভাবে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ভাগে ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুটি টেস্ট রয়েছে। এরপর অক্টোবর ও নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
নভেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবীয়রা। ২২ নভেম্বর সিরিজ টেস্ট দিয়ে শুরু হবে। সিরিজের প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা। দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। সিরজের শেষ দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ১৭ ও ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ রাখা হয়েছে সেন্ট ভিনসেন্টে।
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি-
প্রথম টেস্ট, ২২-২৬ নভেম্বর, অ্যান্টিগা
দ্বিতীয় টেস্ট, ৩০-৪ ডিসেম্বর, জ্যামাইকা
প্রথম ওয়ানডে, ৮ ডিসেম্বর, সেন্ট কিটস
দ্বিতীয় ওয়ানডে, ১০ ডিসেম্বর, সেন্ট কিটস
তৃতীয় ওয়ানডে, ১২ ডিসেম্বর, সেন্ট কিটস
প্রথম টি-টোয়েন্টি, ১৫ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট
দ্বিতীয় টি-টোয়েন্টি, ১৭ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট
তৃতীয় টি-টোয়েন্টি, ১৯ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)