ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ ; টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে টাইগারদের ম্যাচ সূচি প্রকাশ
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ২৮ মে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ডালাসে। শুধু নেদারল্যান্ড নয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১ জুন নিউইয়র্কে প্রীতি ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ক্রিকফ্রেনজিকে বিষয়টি নিশ্চিত করেছে।
নাজমুল হোসেন শান্তর দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলেও কোনো প্রতিশ্রুতি নেই। তারা চাইলে প্রীতি ম্যাচ খেলতে পারত। দুই দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা প্রীতি ম্যাচের নিয়ম শিথিল করেছে। নিয়ম অনুযায়ী বিশ্বকাপের আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলতে হয় দলগুলোকে।
তবে আইসিসির এবারের নিয়ম অনুযায়ী চাইলে কেউ একটি আবার কেউ চাইলে দুটি ম্যাচও খেলতে পারবে। শুরুতে বাংলাদেশের শুধুমাত্র ভারতের সঙ্গে খেলার কথা থাকলেও পরবর্তীতে যোগ করা হয়েছে নেদারল্যান্ডস। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
একই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকায় সেটা লুফে নিয়েছে বিসিবি। ডাচদের বিপক্ষে খেলায় কন্ডিশনের সঙ্গে নিতে বাড়তি সুবিধা পাবেন সাকিব আল হাসানরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। সবচেয়ে কঠিন গ্রুপে পড়া বাংলাদেশ দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে এবং বাকি দুটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে খেলবে। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)