ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ টস হারল বাংলাদেশ, দেখে নিন ৩ পরিবর্তন নিয়ে বাংলাদেশের একাদশ
জিম্বাবুয়ের বিপক্ষে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের বাকি দুই ম্যাচ অনেকটাই নিয়ম রক্ষার। তবে বিশ্বকাপ প্রস্তুতির জন্য কিছু পরীক্ষা–নিরীক্ষা চলছে টাইগার স্কোয়াডে, তাই একেবারে গুরুত্বহীনও নয় এই ম্যাচগুলো। আজ (শুক্রবার) চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশ রোডেশিয়ানদের মুখোমুখি হয়েছে।
টস হেরে আগে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্ত’র দল। এই ম্যাচের একাদশে টাইগাররা তিনটি পরিবর্তন এনেছে। সিরিজের প্রথম তিন ম্যাচই হয়েছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যার সবকটিতেই জিতে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ। এবার সিরিজ ফিরেছে মিরপুরের শের-ই বাংলায়। এই ম্যাচের আগে টাইগারদের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছিল। ফলে নিশ্চিতভাবেই যে একাদশে কয়েকটি পরিবর্তন আসছে সেটি ছিল অনুমেয়।
স্কোয়াডে নতুন করে যুক্ত হওয়া সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার এই ম্যাচের একাদশে ফিরেছেন। তিন তারকা ক্রিকেটারকে সুযোগ দিতে গিয়ে বাদ পড়েছেন লম্বা সময় ধরে ব্যাটিংয়ে ধুঁকতে থাকা ওপেনার লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে, জিম্বাবুয়ের একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। জয়লর্ড গাম্বি ও ক্রেইগ আরবিনের পরিবর্তে ফিরেছেন রায়ান বার্ল ও রিচার্ড এনগারাবা।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ফলে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। অবশ্য টস জিতলেও তারা আগে ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাই টসের সিদ্ধান্তে খুশি তিনি।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)