ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভিসা জটিলতা কাটিয়ে উঠলেও আমির কে নিয়ে রয়েছে সংশয়

২০২৪ মে ১০ ১৪:৫৪:০৫

ভিসা জটিলতা কাটিয়ে উঠলেও আমির কে নিয়ে  রয়েছে  সংশয়

বিসা জটিলতার জন্য বাদ পড়তে চলেছিলেন পাকিস্তানের এ পেসার। তবে ভিসা জটিলতা কাটলেও প্রথম ম্যাচে আমিরকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে পাকিস্তানের। এর মধ্যে পরশু সকালে আয়ারল্যান্ড পৌঁছেও গেছে পাকিস্তান। তবে ভিসা জটিলতায় আটকে ছিলেন মোহাম্মদ আমির। যদিও আমিরের ইংল্যান্ডের নাগরিকত্ব আছে।

ব্রিটিশ স্ত্রীর সূত্র ধরে আগেই ইংল্যান্ডের স্থায়ী নাগরিকত্ব পান এই বাঁহাতি পেসার। তারপরও ইংল্যান্ডের প্রতিবেশী দেশ আয়ারল্যান্ডে আমিরের ভিসা জটিলতা অবাক করাই ছিল বটে। ২০১৮ সালে পাকিস্তান হয়ে আয়ারল্যান্ড সফর করার অভিজ্ঞতাও আছে আমিরের।শেষ পর্যন্ত অবশ্য জটিলতা কেটেছে।

গতকাল আমিরের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম। তবে আজ ডাবলিনে প্রথম টি-টোয়েন্টির আগে এই বাঁহাতি পেসার দলের সঙ্গে যুক্ত হতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা আছে।সে ক্ষেত্রে অবশ্য পরের দুই ম্যাচ হাতে থাকছে। এক দিনের বিরতি দিয়ে একই ভেন্যুতে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত