ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপের আগেই ভারত কোচ আনতে পারে রোহিতদের জন্য
বেশি দেরি নেই বিশ্বকাপের, আর এবার যেন একটু ভিন্ন ভাবেই প্রস্তুতি নিচ্ছে ভারত। মুম্বাইয়ে বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন জাতীয় দলের হেড কোচ চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেবে।
রোহিত-বিরাট কোহলিদের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রাহুল দ্রাবিড়। টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বোর্ডের সঙ্গে তার চুক্তি আছে। এরপর নতুন করে কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। রাহুল দায়িত্ব চালিয়ে যেতে চাইলে তাকে পুনরায় আবেদন করতে হবে। এমনটাই জানিয়েছেন জয় শাহ।
বিসিসিআই সেক্রেটারি বলেছেন, ‘রাহুলের মেয়াদ জুন পর্যন্ত। পুনরায় দায়িত্ব পেতে চাইলে তাকে আবেদন করতে হবে। নতুন করে যিনি দায়িত্ব পাবেন তার সঙ্গে আলাপ করে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ভারতকে সর্বশেষ বিশ্বকাপ জিতিয়েছেন বিদেশি কোচ। এরপর রোহিত-কোহলিদের দায়িত্বে এসেছেন অনিল কুম্বলে, রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়। এবারও কি দেশি কেউ দায়িত্ব পাবেন নাকি বিদেশি কাউকে আনা হবে এমন প্রশ্ন উঠেছে।
জবাবে জয় শাহ বলেন, ‘দেশি কোচই নিতে হবে বা বিদেশি কাউকে নেওয়া যাবে না এমন গো ধরে বসে নেই আমরা। কোচ কে হবেন এটা মূল্যায়ন কমিটি ঠিক করবে। তবে ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো ভিন্ন ভিন্ন ফরম্যাটে ভিন্ন ভিন্ন কোচ আনার সম্ভাবনা নেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)