ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে নতুন নাটক বিসিবির
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড এরইমধ্যে আইসিসি’র কাছে জমা দিয়েছে বাংলাদেশ। যদিও সেই স্কোয়াডে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনা যাবে আগামী ২৫শে মে পর্যন্ত। তবে এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি জমা দেওয়ার পরও সাংবাদিকদের সামনে স্কোয়াড নিয়ে কিছু বলতে নারাজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে মতবিনিময়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে পাপন বলেন, ‘বিশ্বকাপ স্কোয়াড সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। স্কোয়াড কী হবে তাও জানি না। তবে আন্দাজ করা যায়। এক-দুজন খেলোয়াড় এদিক সেদিক হতে পারে। ১১ জনের ভেতর ৯ জন তো এমনি বলে দেওয়া থাকে যে কারা খেলবে।’ আগামী ১লা জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি মাত্র কয়েকদিন বাকি টি-টোয়েন্টি বিশ্বকাপের। যদিও বাংলাদেশ প্রথম মাঠে নামবে ৭ই জুন, শ্রীলঙ্কার বিপক্ষে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই টাইগারদের জন্য হতাশার গল্প। তবে এবার ভারসাম্যপূর্ণ দলই বিশ্বকাপে পাঠানো হচ্ছে বলে জানান নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘স্কোয়াডে যারা আছে, প্রত্যেকের ওপর ভরসা আছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানে (দলে) যারা আছে তারা যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে ভালো করবে।
সাধারণত তাদেরকে যে জন্য দলে নেওয়া হয়েছে, তারা যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে অবশ্যই ভালো করবে। আমার মনে হয় একটা ব্যালেন্সড টিম যাচ্ছে। সব কিছু নির্ভর করবে সেই দিন তারা কেমন খেলে তার ওপর। তারা যদি তাদের খেলাটা খেলতে পারে যেকোনো দলের সঙ্গে ভালো খেলা হবে।’ চলমান জিম্বাবুয়ে সিরিজে ওপেনার তানজিদ হাসান তামিমকে আরও আগ্রাসী হওয়ার পরামর্শ দিয়ে পাপন বলেন, ‘ওপেনিংয়ে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। ভালো হয়নি বলতে, যে প্রত্যাশা ছিল সে হিসেবে হয়নি।
তবে যে জিনিসটা ভালো লেগেছে, আমাদের তাওহীদ হৃদয় ধারাবাহিকভাবেই খেলে যাচ্ছে। তানজিদ তামিমও খারাপ না, তবে আগ্রাসী হতে হবে। জাকের আলীর খেলাও দেখলাম, তার খেলাও ভালো লেগেছে। মাহমুদউল্লাহ রিয়াদ তো অসাধারণ। মানে সে যেটা দেখাচ্ছে সেটা অসাধারণ। সাকিবও এখন জয়েন করবে, মোস্তাফিজও জয়েন করছে। সবকিছু মিলে ভালো কিছুই হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)