ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ দল ঘোষণা করলো শ্রীলঙ্কা দেখে নিন কেমন হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিশ্বকাপ একাদশ

২০২৪ মে ১০ ১০:০১:৩৪

বিশ্বকাপ দল ঘোষণা করলো শ্রীলঙ্কা দেখে নিন কেমন হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিশ্বকাপ একাদশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ যেনো দরজায় কড়া নাড়ছে। এবার যেনো লঙ্কানরা ফিরছে নতুন রূপ নিয়ে। দীর্ঘ ৮ বছর পর আবারো বিশ্বকাপে শ্রীলঙ্কা।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে আছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশ সঙ্গী শ্রীলঙ্কা। তারা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে এই দলে রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

এ নিয়ে ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন ম্যাথিউস। এ ছাড়া গত বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া দাসুন শানাকা, বর্তমান ওয়ানডে অধিনায়ক কুশল মেন্ডিস ও বর্তমান টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা রয়েছেন দলে।মূল স্কোয়াডে জায়গা না হলেও ব্যাকআপ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন আসিথা ফার্নান্ডো, বিজয়কান্ত ভিয়াসকান্ত, ভানুকা রাজাপক্ষে ও জানিথ লিয়ানাগে।

আগামী ৮ জুন ডালাসে বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা।

শ্রীলঙ্কা দল : ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, কুসল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশমন্থা চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা ও দিলশান মাদুশঙ্কা

অতিরিক্ত খেলোয়াড় : আসিথা ফার্নান্ডো, বিজয়াকান্থ বিয়াসকান্থ, ভানুকা রাজাপাকসে ও জানিথ লিয়ানাগে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত