ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ সময়ে এসে আইপিএলে খেলা নিয়ে যা বললেন তাসকিন
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে চাইলেই খেলতে পারতেন তাসকিন আহমেদ। নিলামের শুরুতে নামও দিয়েছিলেন এই টাইগার পেসার। তবে বিসিবির আপত্তির মুখে নিলামের আগেই নাম সরিয়ে নেন তাসকিন। এবারের নিলামে নাম থাকলে তাসকিনের দল পাওয়া অনেকটাই নিশ্চিতই ছিল বলা যায়।
যদিও পরে চলতি আসরে খেলার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল বলে তিনি নিজেই জানিয়েছিলেন। তবে বিসিবির আপত্তিতে শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গেই চুক্তি করেননি তিনি।জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন আজ (বৃহস্পতিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে তাসকিন জানালেন আইপিএল খেলতে না পেরে কোনো আফসোস নেই, শুধু দোয়া চাইলেন। টাইগার এই পেসার বলেন, 'যে জিনিসটা চলে গেছে এটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশাআল্লাহ সামনে খেলব, সামনে অবসর সময় পাব। শুধু আইপিএল না, আরও অনেক লিগ আছে। নীতি প্রায় একই। একেকজনের বডি টাইপ একেকরকম। এজন্য বোর্ড সতর্ক থাকে।'
তাসকিন আরও যোগ করেন, 'ফাস্ট বোলার যাদের দেখছেন সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে। হয়ত আমার বডি টাইপ বা বোলিং টাইপ ডিফারেন্ট এজন্য আমি এবার যেতে পারিনি। আমার তো টেস্ট খেলারও কথা ছিল। শেষমুহূর্তে কাঁধের চোট ম্যানেজ করার জন্য আমি বিরতিতে গেছি... হয়ত ভবিষ্যতে খেলব ইনশাআল্লাহ, আফসোস নাই কোনো। শুধু দোয়া কইরেন।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)