ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিরাটের রের্কড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলছে বাবর আজম
বিশ্বকাপের আগেই বিরাট কোহলির বিশ্বরেকর্ড ভাঙতে পারেন বাবর,
রোহিত ও কোহলিকে টপকে বিশ্বরেকর্ড গড়ার জন্য বিশ্বকাপের আগে ৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হাতে রয়েছে বাবর আজমের।
আসন্ন টি-২০ বিশ্বকাপের আগেই বিরাট কোহলির দুর্দান্ত এক বিশ্বরেকর্ড ভাঙতে পারেন বাবর আজম। এক্ষেত্রে ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও পিছনে ফেলতে পারেন তিনি। রোহিত ও কোহলিকে টপকে এক নম্বরে পৌছঁতে পাক তারকার দরকার মোটে ২১৫ রান।
আসলে টি-২০ বিশ্বকাপের আগেই দুই ভারতীয় তারকাকে পিছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক টি-২০ রান সংগ্রহকারীতে পরিণত হতে পারেন বাবর আজম। এই মুহূর্তে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রানের মালিক হলেন বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রান সংগ্রহ করার নিরিখে বাবর আজম রয়েছেন তালিকার তিন নম্বরে। যদিও রোহিত ও কোহলির থেকে খুব বেশি পিছিয়ে নেই পাক দলনায়ক।
বিরাট কোহলির আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার:-
বিরাট কোহলি এখনও পর্যন্ত ১১৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ১০৯টি ইনিংসে ব্যাট করতে নেমে সাকুল্যে ৪০৩৭ রান সংগ্রহ করেছেন। তিনি সেঞ্চুরি করেছেন ১টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৩৭টি। ব্যাটিং গড় ৫১.৭৫। স্ট্রাইক-রেট ১৩৮.১৫। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১২২ রানের। কোহলি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩৬১টি চার ও
রোহিত শর্মার আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার:-
রোহিত শর্মা এখনও পর্যন্ত ১৫১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ১৪৩টি ইনিংসে ব্যাট করতে নেমে সাকুল্যে ৩৯৭৪ রান সংগ্রহ করেছেন। তিনি সেঞ্চুরি করেছেন ৫টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ২৯টি। ব্যাটিং গড় ৩১.৭৯। স্ট্রাইক-রেট ১৩৯.৯৭। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১২১ রানের। রোহিত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩৫৯টি চার ও ১৯০টি ছক্কা মেরেছেন।
বাবর আজমের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার:-
বাবর আজম এখনও পর্যন্ত ১১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ১০৭টি ইনিংসে ব্যাট করতে নেমে সাকুল্যে ৩৮২৩ রান সংগ্রহ করেছেন। তিনি সেঞ্চুরি করেছেন ৩টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৩৪টি। ব্যাটিং গড় ৪১.১০। স্ট্রাইক-রেট ১২৯.৪১। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১২২ রানের। বাবর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৪০৯টি চার ও ৬২টি ছক্কা মেরেছেন।
যে সমীকরণে বিরাটের রেকর্ড ভাঙতে পারেন বাবর:-
বিশ্বকাপের আগে আারল্যান্ডের বিরুদ্ধে ৩টি ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবেন বাবর আজম। কোহলি ও রোহিত সেখানে আইপিএলের পরে সরাসরি যোগ দেবেন বিশ্বকাপের আসরে। সুতরাং, বিশ্বকাপ শুরুর আগেই ৭টি ম্যাচে সাকুল্যে ২১৫ রান সংগ্রহ করলে কোহলিকে টপকে বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক টি-২০ রান সংগ্রহকারীতে পরিণত হতে পারেন বাবর আজম। তালিকায় রোহিতকে টপকাতে বাবরের দরকার ১৫২ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)