ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শর্ত মেনে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যেতে চায় ভারত

২০২৪ মে ০৯ ১২:৪৪:৩২

শর্ত মেনে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যেতে চায় ভারত

আগামী বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফি খেলতেও ভারতীয় দলের পাকিস্তানে যাওয়া নিয়ে রয়েছে যথেষ্ট সংশয় । যদিও ভারতের বিসিসিআই সূত্র খেকে পাওয়া খবর, পাকিস্তানে দল পাঠাতে কোনো আপত্তি নেই বোর্ডের। তবে পুরো ব্যাপারটাই নির্ভর করছে ভারত সরকারের উপর।

প্রায় একযুগ থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। আইসিসির টুর্নামেন্টেই কেবল সাক্ষাৎ হয় দুই প্রতিবেশী দেশের। দেড় দশকেরও বেশি সময় পাকিস্তানে খেলতে যাওয়া হয়নি ভারতের। এখনও ভারত-পাক সম্পর্কের হয়নি উন্নতি । ফলে আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফিতে কোহলিদের পাকিস্তানে খেলতে যাওয়ার সম্ভাবনা খুবই কম।

গত বছর এশিয়া কাপেরও আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায় হাইব্রিড মডেল অনুসরণ করা হয়। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার মাটিতে। প্রথমে শোনা গিয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফিতেও হাইব্রিড মডেল অনুসরণ করা হবে। কিন্তু তাতে রাজি নয় পাকিস্তান। তাদের সাফ কথা, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতেই হবে ভারতকে।

বিসিসিআই জানিয়েছে, একটি শর্ত পূরণ হলে পাকিস্তানে খেলতে যেতে কোনও আপত্তি নেই ভারতীয় বোর্ডের। কী সেই শর্ত? বিসিসিআইয়ের শীর্ষ কর্তা রাজীব শুক্লা বলেন, ‘আমাদের সরকার যা বলবে আমরা তাই করব। পাকিস্তানে যেতে বোর্ডের আপত্তি নেই। তবে সেটার জন্য সরকারের অনুমতি প্রয়োজন। সরকার অনুমতি দিলে আমরা দল পাঠাব।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত