ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুনায়েদ সিদ্দীকিকে নিয়ে টি-২০ বিশ্বকাপের শক্তিশালী দল ঘোষণা করলো কানাডা

২০২৪ মে ০৯ ১০:৩৪:৪৬

জুনায়েদ সিদ্দীকিকে নিয়ে টি-২০ বিশ্বকাপের শক্তিশালী দল ঘোষণা করলো কানাডা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে কানাডা। যেখানে সবচেয়ে বড় চমক নাম না জানা ব্যাটসম্যান কানওয়ারপাল তাথগুর। তার মাত্র আটটি খেলা আছে। এছাড়া গায়ানিজ বংশোদ্ভূত জেরেমি গর্ডন এই দলে একজন বিশিষ্ট মুখ।

দলে আছেন ৩৯ বছর বয়সী জুনায়েদ সিদ্দিকী। যার ২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। অন্যদের মধ্যে রয়েছে বাঁহাতি পেসার কলিম সানা, ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান রবিন্দরপাল সিং এবং অলরাউন্ডার রায়ান পাঠান।

দিলপ্রীত বাজওয়া দলে ৩০ বছরের কম বয়সী একমাত্র খেলোয়াড়। স্কোয়াডে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে তাজিন্দর সিং, আদিত্য ভারধরাজন, আম্মার খালিদ, যতিন্দর মাথারু এবং পারভীন কুমারকে। আগামী ১ জুন শুরু হবে কানাডার বিশ্বকাপ মিশন। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

কানাডার টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, দিলন হেলিগার, দিলপ্রীত বাজওয়া, হার্শ ঠাকের, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দীকি, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর (উইকেটরক্ষক), নভনিত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগত সিং, রবিন্দরপল সিং, রায়ানখান পাঠান ও শ্রেয়াস মোভা (উইকেটরক্ষক)।

রিজার্ভ: তাজিনদার সিং, অদিতিয়া ভারাধর্জন, আম্মার খালিদ, জতিন্দর মাথারু এবং পারভিন কুমার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত