ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাত্র ২ রানের জন্য সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড করতে পারলেন না মঙ্গোলিয়া
১১ ব্যাটসম্যান মিলে খেললেন মাত্র ৫০ বল, আর তখন তাদের স্কোরবোর্ডে উঠল কেবল ১২ রান। আর তাতেই শেষ হলো মঙ্গোলিয়ার টি-টোয়েন্টি ইনিংস। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সর্বনিম্ন রানের রেকর্ডই নয় বরং লজ্জার রেকর্ডে এশিয়ান দেশটি দ্বিতীয় স্থানে রয়েছে। জাপানের দেওয়া ২১৮ রানের লক্ষ্য তাড়ায় খেলতে নেমে তারা মাত্র ১২ রানেই গুটিয়ে গেছে।
গতকাল (বুধবার) ৭ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল জাপান-মঙ্গোলিয়া। জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা। যেখানে সাবোরিশ রবিচন্দ্রনের ৬৯ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান তোলে জাপান।
বড় লক্ষ্য তাড়ায় একেবারে যাচ্ছেতাই অবস্থা হয়েছে মঙ্গোলিয়ার। জাপানের বিপক্ষে কেবল ৮.২ ওভার তাদের ব্যাটিং টিকেছে। তাতেই ম্যাচের ফল চলে এসেছে, ২০৫ রানে স্বাগতিকদের জয়। এ নিয়ে তারা দুটিতেই জিতেছে।
তবে মঙ্গোলিয়ার এমন বাজে দশা পাঁচ ওভারেও বোঝা যায়নি। স্বস্তির কিছু না হলেও, তারা প্রথম পাঁচ ওভার শেষে ৫ উইকেটে ১০ রান তুলেছিল। তাদের বাকি ৫ উইকেট চলে যায় মাত্র ২ রানে। ৬ ব্যাটসম্যানই আউট হয়েছেন শূন্য রানে। সর্বোচ্চ ৪ রান করেন একজন।
জাপানের হয়ে ৩.২ ওভার বল করে ৭ রানে ৫ উইকেট নেন বাঁ-হাতি পেসার কাজুমা কাতো-স্টাফোর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)