ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে কঠিন হুঙ্কার ট্র্যাভিস হেডের
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ জেতার পর এক সাক্ষাত'কারে এ'কথা বলেন তিনি। বুধবারের ম্যাচ জিতে ট্র্যাভিস হেড বলেন, ‘বলটিকে ভালো ভাবে দেখে খেলেছিলাম এবং পাওয়ারপ্লেতে সর্বাধিক রান করার চেষ্টা করেছিলাম। এটাই এমন একটি বিষয় যেটাতে আমি কাজ করেছিলাম। এটি ক্যারিবিয়ান মঞ্চেও একটি বড় অংশ হতে পারে।’
সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ট্র্যাভিস হেড লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে একটি বিস্ফোরক ইনিংস খেলেন এবং দলকে একটি দুর্দান্ত জয়ের দিকে নিয়ে যান। ট্র্যাভিস হেড আইপিএল ২০২৪-এ দুর্দান্ত ফর্মে রয়েছেন, চলতি মরশুমে পাওয়ারপ্লেতে চতুর্থবারের মতো পঞ্চাশ প্লাস স্কোর করেছেন এবং এটি করা দ্বিতীয় ব্যাটসম্যান হয়েছেন তিনি। পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি ৫০ প্লাস স্কোর করার রেকর্ড ডেভিড ওয়ার্নারের নামে রয়েছে। তৃতীয়বারের মতো ২০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন ট্র্যাভিস হেড।
সানরাইজার্স হায়দরাবাদের ট্র্যাভিস হেড বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলে সুনীল নারিন এবং সঞ্জু স্যামসনকে পিছনে ফেলে চলতি মরশুমে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ট্র্যাভিস হেড ১১ ম্যাচে ২০১ স্ট্রাইক রেটে ৫৩৩ রান করেছেন। তিনি তৃতীয় খেলোয়াড় হিসেবে ৫০০ প্লাস স্কোর করেছেন। এদিনের ম্যাচ জয়ের পরে ট্র্যাভিস হেড জানিয়েছেন এই ফর্ম ক্যারেবিয়ান মঞ্চেও অর্থাৎ বিশ্বকাপে নিজের দেশের জার্সিতে দেখাবেন ট্র্যাভিস হেড।
ট্র্যাভিস হেড আরো বলেন, ‘আজ অনেক মজা হয়েছে। ১০ ওভারে এটি করতে পেরে ভালো লাগছে। অভি এবং আমার এ রকম কয়েকটি পার্টনারশিপ ছিল। শুধু ভালো অবস্থানে থাকার দিকে মনোনিবেশ করেছিলাম। বলটিকে ভালো ভাবে দেখে খেলেছিলাম এবং পাওয়ারপ্লেতে সর্বাধিক রান করার চেষ্টা করেছিলাম। এটাই এমন একটি বিষয় যেটাতে আমি কাজ করেছিলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)