ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরিজ হারের কারন নিয়ে সরাসরি যাকে দুষলেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার
আর মাত্র কয়েকদিন তাহলেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এবার আর দেখা হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে।অন্তত এই টুর্নামেন্ট শুরুর আগে দ্বিপাক্ষিক সিরিজে তারা বাংলাদেশের বিপক্ষে ভিন্ন কিছু করতে চেয়েছিল। কিন্তু টানা তিন ম্যাচ হ্যাটট্রিক পরাজয়ে পর তারা দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়ে বসেছে। যদিও গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে শেষদিকে কিছুটা রোমাঞ্চ ছড়িয়েছিলেন ফারাজ আকরাম। কিন্তু শেষ পর্যন্ত ভিন্ন কিছু আর হয়নি। যা নিয়ে মূলত টপ অর্ডারে ব্যর্থতাকে দায় দিয়েছেন তারকা ব্যাটসম্যান ক্রেইগ আরভিন।
ম্যাচ শেষে জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা ক্রেইগ আরভিন বলেন, ‘টপ অর্ডারের এমন ব্যাটিং তাদর হতাশাজনক করেছেন। আরও একবার আমরা ভালো শুরুর সুযোগ কাজে লাগাতে পারিনি। যার ফলে ১৬০-১৭০ রানও চেজ করতে পারিনি আমরা। তিন ম্যাচেই আমাদের ভালো জুটি ছিল, যেগুলো দশ ওভারের পরে এসেছে। আমার মনে হয়, শুরুর দিকে ওই জুটিগুলো করতে পারলে মিডল অর্ডার আরও ভালো করতে পারতো।’
ম্যাচ জিততে না পারার আফসোস নিয়ে আরভিন আরো বলেন, ‘তিন ম্যাচেই প্রথম দিকের আট থেকে দশ ওভারের মধ্যে উইকেট হারিয়েছি। দলকে ভালো প্লাটফর্ম দিতে পারিনি, যেখান থেকে তারা শেষদিকে ভালো ফিনিশিং করবে। রান রেটের দিকে তাকালে দেখবেন আমরা কিছুটা ধীরগতিতে শুরু করেছিলাম, ফলে দলকে ভালো প্লাটফর্ম এনে দিতে পারিনি। শেষদিকে ভালো সুযোগ ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি।’
বাংলাদেশের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় ৯১ রানে আট উইকেট হারায় জিম্বাবুয়ে। শেষদিকে অবশ্য ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ আকরামের মাত্র ৩০ বলে ৫৪ রানের জুটিতে সফরকারীরা ম্যাচ জয়ের পথে ছিল। শেষ পর্যন্ত সেটি না হলেও, প্রশংসা কুড়িয়েছেন ফারাজ। এর আগে টাইগারদের বড় সংগ্রহের পথে বাধা দিয়েছেন ব্লেসিং মুজারাবানি।
৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে তিনি ৩ উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)