ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কেমন হতে যাচ্ছে আজ টাইগার একাদশ
দুই ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ খেলতে নামছে স্বাগতিক টিম টাইগার। আজ দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম দুই ম্যাচে সহজেই জিম্বাবুয়েকে যথাক্রমে ৮ এবং ৬ উইকেটে হারিয়ে সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
সহজ জয় পেলেও অবশ্য বাংলাদেশ ব্যাটারদের ফর্ম নিয়ে আছে অনেক সংশয়,কারণ সামনেই আসছে বিশ্ব মঞ্চ (বিশ্বকাপ)প্রথম ম্যাচে ৪৭ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অভিষিক্ত হয়েছেন তানজিদ হাসান তামিম। কিন্তু ওই ইনিংস খেলার সময় তিনবার আউট হতে হতে বেচে যান তিনি। তার মারমুখী ব্যাটিংয়ে ২৮ বল বাকি রেখেই জয় পায় টিম টাইগার। দ্বিতীয় ম্যাচে তানজিদসহ টপ অর্ডারের তিন ব্যাটারই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তারপরও মিডল অর্ডারে তাওহিদ হৃদয় এবং অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠে ছেড়েছেন বাংলাদেশ। দুই ম্যাচে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন হৃদয়। টপ এবং মিডল অর্ডার ব্যাটারদের সাথে জুটি গড়েছেন তিনি। স্ট্রাইক রেট ধরে রেখে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত তারকা।
সিরিজ জয়ের এই ম্যাচেও বাংলাদেশ দলে পরিবর্তন আসার সুযোগ কম। কোচ নিক পোথাসও ইঙ্গিত দিয়েছেন, সিরিজ জয় নিশ্চিতের আগে পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা কম। বোলিং লাইনআপের দাপুটে পারফরম্যান্সে খুব বেশি পরিবর্তন চাইবেন না কেউই। তবে ব্যাট হাতে বাংলাদেশের ক্রিকেটাররা ঠিক কেমন করেন, তার প্রতিচ্ছবিও খুব একটা ভালোভাবে দেখা যায়নি। তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতলে টাইগাররা আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিনা সেটি দেখার বিষয়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)