ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরিজের তৃতীয় ম্যাচে কেমন থাকবে আজ চট্টগ্রামের আবহাওয়া
পাঁচ ম্যাচ সিরিজের টানা দুই ম্যাচ জয়ের পর ফুরফুরে মেজাজেই আছে টিম টাইগার। জিম্বাবুয়ের বিপক্ষে যেটুকু আশা ছিলো সে অনুযায়ী দাপুটে জয়ই পেয়েছে টাইগাররা। যদিও জয়টা মূলত এসেছে পেসারদের হাত ধরেই।
ব্যাটিংয়ে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর অফফর্মটাই দুশ্চিন্তার কারণ। তারপরেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারা জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে জয়টাও এসেছে খুব সহজে। আর আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ নামছে সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে। যদিও এই ম্যাচে টাইগার একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই।
অবশ্য টাইগারদের সহকারী নিক পোথাসও এখনই দলের কৌশলগত পরিবর্তন না আনার কথা জানিয়েছেন। সিরিজ নিশ্চিতের পরেই দলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে, সেটাই জানিয়েছেন চট্টগ্রাম থেকে। তবে এই ম্যাচেও আছে বৃষ্টির সম্ভাবনা। আগের দুই ম্যাচেও নেমেছিল বৃষ্টি । যদিও তাতে খেলার নির্ধারিত অভার থেকে কোনো কমতি হয়নি। তৃতীয় ম্যাচেও আছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, চট্টগ্রাম শহরে আজ অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। এমনকি শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একাধিক সংস্থার ভাষ্য, বিকেল ৩টা থেকে সন্ধ্যায় ৭টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা আছে ২৯ শতাংশের ও বেশি। যদিও বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি নয়। ধারণা করা হচ্ছে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বেলা তিনটায় শুরু হওয়া এই ম্যাচে তাই বাংলাদেশ দলে পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি। লিটন দাস আজ আবারও নিজেকে প্রমাণের সুযোগ পাবেন। আর তানজিদ হাসান তামিম চাইবেন অভিষেক সিরিজ রাঙিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে।
নাজমুল হোসেন শান্ত থাকছেন ওয়ানডাউনে। এরপরে জাকের আলী অনিক, তাওহিদ হৃদয় এবং মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে গড়া নির্ভরযোগ্য মিডলঅর্ডার।
দুই স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেন এবং শেখ মেহেদী হাসানের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফউদ্দিন থাকছেন একাদশে। আর বিশেষজ্ঞ পেস বোলার হিসেবে থাকবেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)