ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কঠিন সময়ে দাড়িয়ে – প্লে-অফ খেলতে মুম্বাইয়ের সামনে যে সমীকরণ
ব্যাট হাতে সানরাইজার্স হায়দরাবাদের অজস্র রানের গতি যেন এবার খানিক কমেই এসেছে। মুম্বাইয়ের ব্যাটিং সহায়ক উইকেট পেয়েও কেন যেন ঝড় তুলতেই পারেননি হায়দরবাদের ব্যাটিং ইউনিট। শুরুর দিকে ট্রাভিস হেড আর শেষে প্যাট কামিন্সের ঝড়টাই হায়দরাবাদের জন্য ছিল শেষ সম্ভল । ২০ ওভারের ক্রিকেটে ১৭৩ রান চেজ করার মতো রান হলেও, এবারের আইপিএলের সাপেক্ষে বেশ বেমানানই বটে।
তারপরেও অবশ্য জয় পেতে বেশ কঠিনই হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। ৯ রান করেছেন ঈশান কিষাণ ও ৪ রান রোহিত শর্মার। তবে টি-টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটার সুর্যকুমার যাদব কিন্তু আর ভূল করেননিএকাই ঘুরিয়ে দিয়েছিলেন ম্যাচটা। সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। লক্ষ্য তাড়ায় সূর্যর ৫১ বলে অপরাজিত ১০২ রানের সুবাদে ৭ উইকেট আর ১৬ বল বাকি থাকতেই জিতেছে মুম্বাই।
এ জয়ে আইপিএল পয়েন্ট তালিকার তলানি থেকে নয়ে উঠে এসেছে হার্দিক পান্ডিয়ার দল। গুজরাট টাইটানস এখন আছে দশে। একইসঙ্গে অবশ্য প্লে–অফে খেলার আশা গাণিতিকভাবে বাঁচিয়ে রেখেছে। ১২ ম্যাচ খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট মুম্বাইয়ের। তবে হারের পরও ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ আছে চার নম্বরে।
মুম্বাইয়ের আর মাত্র বাকি আছে কলকাতা ও লখনউয়ের বিরুদ্ধে দুটি ম্যাচ । সেই দুই ম্যাচ জিতলে হার্দিক পান্ডিয়ার দলের পয়েন্ট হবে ১২। শেষ পর্যন্ত অবশ্য তাদেরকে এই পয়েন্টে প্লে-অফে যেতে হলে মেলাতে হবে জটিল সমীকরণের মারপ্যাঁচ শুধু তাই নয় নিজেদের দুই ম্যাচ জেতার পর আশা করতে হবে চেন্নাই, হায়দরাবাদ ও লখনউ যাতে তাদের বাকি সব ম্যাচ হারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)