ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার লিটনকে নিয়ে ট্রলের কঠিন জবাব দিলেন সুজন
ক্রিকেট টানা ভালো ফর্মে থাকাটা অনেক কঠিন এই খেলায় কোন ক্রিকেটার সমযে ফর্মে আবার সময়ে অফর্মে চলে যায়। তেমনি বর্তমান সমযে সবচেয়ে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে লিটন দাস। তিনি এর আগে তার ক্যারিয়ারে এমন বাজে সময় হয়তো কখনো ফেস করেননি। রান খরায় ভুগছেন এই ব্যাটার। দীর্ঘ দিন ধরে কথা বলছে না তার ব্যাট। তার এই অফ ফর্ম নিয়ে চারেদিকে হচ্ছে কঠিণ সমালোচনা। আর এই সমালোচনা দেখে ক্ষেপেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
তিনি মনে করেন পারফরম্যান্স, ফর্ম ও অফ ফর্ম নিয়ে বেশি মাতামাতির কারণে দেশের মাঠে খেলার সময় বাংলাদেশ দল চাপে থাকে অনেক বেশি। এ কারণে জিম্বাবুয়ে সিরিজেও দল নিরাপদ অবস্থানে থেকে গেম প্ল্যান সাজাচ্ছে, মনে করেন এই বোর্ড পরিচালক।
ঢাকা প্রিমিয়ার লিগে লিটন খেলছিলেন আবাহনীর হয়ে, যে দল আরও এক শিরোপা জিতল সুজনের অধীনে। ডিপিএল শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে সুজনের কাছে জানতে চাওয়া হয় জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের সাবধানী ক্রিকেট নিয়ে।
জবাবে সুজন বলেন, 'সেখানে কি আমাদের সবার দায়িত্ব নেই? লিটন প্রথম ম্যাচে রান করেনি, কালও খুব বেশি রান করেছে বলব না। লিটন বিশ্বকাপ দলে থাকবে কিনা এমন অনেক প্রশ্ন দেখলাম মিডিয়াতে। এগুলো তো হওয়া উচিৎ না। লিটন দেশের অন্যতম সেরা ব্যাটার। ওর অফ ফর্ম থাকতেই পারে। ক্রিকেটে ফর্ম অফ ফর্ম দুটিই আছে। হয়ত লিটন এখন একটু অফ ফর্মে আছে। বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য ও মাত্র এক ইনিংস দূরে।'
লিটনকে নিয়ে চলমান লাগাতার সমালোচনার উদাহরণ দিয়ে সুজন আরও বলেন,'এগুলো আমাদের সবারই দায়িত্ব। দল নিয়ে বেশি নাড়াচাড়া, ঘাটাঘাটি, কথাবার্তা... এজন্য দেশে খেলা হলে ছেলেরা আরও বেশি চাপে থাকে। নিউজিল্যান্ড একটা ম্যাচ হারলে আমি দেখি না ওদের দেশের মানুষ তেমন প্রতিক্রিয়া দেয়। আমরা যদি হারি বা খারাপ খেলে, তখন বলা হয় লিটন পারছে না, লিটনের নাম ঠনঠন দাস হয়ে যায়। লিটন এখন অনেক অভিজ্ঞ। তাকে তার মতো খেলতে দেওয়া উচিৎ। ওর খেলা ওকেই চিন্তা করতে হবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)