ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চলমান বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের সিরিজ কতটা সুফল রয়ে আনবে জানালেন পাপন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে এই সিরিজ আয়োজন করেছে বিসিবি। কিন্তু টি-২০ সিরিজ দিয়ে আসলে বাংলাদেশ বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত হতে পারবে তা নিয়ে আছে যথেস্ট প্রশ্ন। মাত্র কয়েক দিন আগে সাকিব বলেছিলেন যে জিম্বাবুয়ে আমেরিকার মত দলের সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া কোন ভাবে সম্ভব না।
সাকিবের কথার সঙ্গে তাল মিলিয়ে বিসিবি বস পাপন তিনি জানান জিম্বাবুয়ে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি মানতে আমি রাজি নয়। নিয়ম রক্ষার জন্যই অর্থাৎ ফিউচার ট্যুর প্রোগ্রাম ছিল দেখেই বাংলাদেশ এই সিরিজ খেলছে বলে জানালেন তিনি। পাপন বলেন, ‘আমি এটাকে প্রস্তুতি হিসেবে দেখি না। উদাহরণ হিসেবে, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না। এটা আমাদের এফটিপির খেলা। আমি কি এফটিপির খেলায় ওদেরকে পয়েন্ট দিয়ে দেব? এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই।’
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের মধ্যে দিয়ে বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে বলে বিশ্বাস বিসিবি সভাপতির। সেই সঙ্গে তিনি জানিয়েছেন বিশ্বকাপের আগে কয়েক সপ্তাহ বাকি সেই প্রস্তুতি আরও আগেই সেরে ফেলা উচিত ছিল।
বিসিবি সভাপতি বলেন, ‘আমরা ইউএসএতে খেলাতে চাচ্ছি ওদের কন্ডিশন, উইকেট সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আগেই আমাদের এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রস্তুতির কথা বলেন, দুই সপ্তাহ আগে প্রস্তুতির কিছু নেই। যা করার তা আগেই শুরু করার কথা ছিল।’
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুদিন আগেই জানিয়েছেন এবারের বিশ্বকাপ নিয়ে খুব বেশি প্রত্যাশা না রাখতে। তবে ভালো কিছুর আশা ছাড়ছেন না বিসিবি সভাপতি। তিনি বিশ্বাস করেন সর্বশেষ বিপিএল এবং শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ ভালো করায় তিনি বেশ আশাবাদী।
পাপন বলেন, ‘আমি মনে করি, আমরা যে কয়টা সিরিজ খেলি, এই যে শ্রীলঙ্কার সঙ্গে পুরা সিরিজটা খেললাম, এবারের বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে। এটাতেই প্রস্তুতি হওয়ার কথা। এবারে আমাদের দলটার বড় বিষয় হলো অভিজ্ঞতা, মোটামুটি নতুন ভালো একটা কম্বিনেশন আছে। কাজেই ভালো আশা করা ছাড়া আর কিছুই করার নাই। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)