ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক ভক্তকে চরম ভাবে পেটাতে গেলেন সাকিব
আজ সকালে ফতল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে ডিপিএল ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে শেখ জামাল দামান্দি ক্লাব মুখোমুখি হয়। মাঠে উপস্থিত ছিলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও। ম্যাচ শুরুর আগেই ঘটে গেল অনাকাঙ্খিত ঘটনা। মাঠের পাশে বাউন্ডারির দড়ির কাছে দাঁড়িয়ে প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ও শেখ জামালের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব।
এমন সময় হঠাৎ এক দর্শক শাকিবের কাছে এসে তাকে সেখানে ছবি তুলতে বলেন। শাকিব কয়েকবার ছবি করতে নিষেধ করলেও পাবলিক পাত্তা দেয়নি। এ সময় অনেকটা বাধ্য হয়েই তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিব। এক পর্যায়ে তার মোবাইল কেড়ে নিয়ে চড় মারতে উদ্যত হন। অবশ্য নিজের ওপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারাননি তিনি। চড় মারতে গিয়েও থেমে যান তারকা অলরাউন্ডার। পরে সেই ভক্তকে অবশ্য মাঠ থেকে বের করে দেওয়া হয়।
এক দর্শক ছবি তোলার আবদার নিয়ে আসেন সাকিবের কাছে। যদিও সাকিব কয়েকবার নিষেধ করেন ছবি তুলতে, নাছোড়বান্দা দর্শক তবুও আবদার করতেই থাকেন। এ সময় তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিব। সাকিবের এমন কাণ্ডের ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সাকিবের সমালোচনা শুরু করেছেন। এর আগে সকালে স্টেডিয়ামের প্রবেশের সময়ও আরও একবার মেজাজ হারান সাকিব।
তখনও এক ভক্ত সেলফি তোলার জন্য ফোন নিয়ে এগিয়ে এলে সাকিব ফোন কেড়ে নিতে উদ্যত হন। শেষ পর্যন্ত যদিও সেখানে অপ্রীতিকর কিছু ঘটেনি। পুরো ঘটনায় প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে। জাতীয় দলের একাধিক তারকা আছেন ঢাকা প্রিমিয়ার লিগের খেলায়। তাদের ঠিক সামনে ভক্তদের এমন অবাধ বিচরণ নিয়ে প্রশ্ন আছে। চলতি ডিপিএলেই ফতুল্লার মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার।
দর্শকরা জার্সি পরিহিত অবস্থায় এলে নিরাপত্তাকর্মীরাও চিন্তায় পড়ে যান তিনি আসলে খেলোয়াড় নাকি ভক্ত! মূলত সাকিব নিষেধ করা স্বত্ত্বেও সেই দর্শকের ছবি তুলতে চাওয়ায় চটে গিয়েছিলেন টাইগার এই অলরাউন্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)