ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

১৮ মাস পর দলে ফিরেই পেলেন ৩ উইকেট, তবুও অনিশ্চিত বিশ্বকাপ

২০২৪ মে ০৪ ১১:০৩:৩১

১৮ মাস পর দলে ফিরেই পেলেন ৩ উইকেট, তবুও অনিশ্চিত বিশ্বকাপ

মোহাম্মদ সাইফুদ্দিন শেষবার জাতীয় দলে খেলেছিলেন ২০২২ সালে। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন টাইগার এই অলরাউন্ডার। তবে, জিম্বাবুয়ের বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ১৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন সাইফ। আর ফেরার দিনে এই বল নাগালের মধ্যেই রেখেছিলেন পেস বোলার। এদিন দলের পক্ষে ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন সাইফুদ্দিন। দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরলে কিছুটা নার্ভাস ছিলেন সাইফ এল-দিন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমনটা আগে কখনো হয়নি।

দুর্দান্ত পারফর্ম করলেও মুস্তাফিজ ফিরলে একাদশে নিজের জায়গা পাওয়া নিয়েও সন্দেহ সাইফের। এ নিয়ে তিনি বলেন, 'সত্যি কথা বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম। এর আগে কখনও এতটা নার্ভাস ছিলাম না। আমার জন্য ভালো করাটা গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু এক দুই ম্যাচ পরে ফিজ (মুস্তাফিজ) আসবে। সেক্ষেত্রে সেরা একাদশে কী হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে। তারপরও আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি ভালোটা দেয়ার।

মোটামুটি হয়েছে। যদি আরও ভালো করতে পারতাম আরও ভালো লাগত। ১৮ মাস পর জাতীয় দলে ফিরে পারফর্ম করা নিয়ে সাইফউদ্দিন বলেন, 'আলহামদুলিল্লাহ, প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম। আমার জন্য কিছুটা কঠিন ছিল। বিশ্বকাপ দলে বা স্কোয়াডে যদি স্থায়ীভাবে সুযোগ পেতে চাই আমার কাছে পারফরম্যান্সের বিকল্প নেই। এর আগেও ২০২২ সালে শেষ মুহূর্তে আমি বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এ কারণে অনেক সিরিয়াস ছিলাম পারফর্ম করার জন্য।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত