ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হায়দ্রাবাদের বিপক্ষে ২ উইকেট নিয়ে আইপিএলে একমাত্র ক্রিকেটার হিসাবে যে রেকর্ড গড়লেন মুস্তাফিজ

২০২৪ এপ্রিল ২৯ ১১:২১:০৭

হায়দ্রাবাদের বিপক্ষে ২ উইকেট নিয়ে আইপিএলে একমাত্র ক্রিকেটার হিসাবে যে রেকর্ড গড়লেন মুস্তাফিজ

গত রাতে, ইন্ডিয়ান প্রিমিয়ার ডু আর ডাই ম্যাচে চেন্নাই হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই তাদের ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১২ রান করে। জবাবে শুরু থেকেই চেন্নাইয়ের বোলিং তোপের মুখে পড়ে হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইন। হায়দরাবাদ সবকটি উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে ১৩৪ রান করে। চেন্নাই ৭৮ রানে সহজ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে পৌঁছেছে।

এই ম্যাচে চেন্নাইয়ের বোলাররা শুরু থেকেই দাপট দেখাতে থাকে। তুষারদেশপান্ড ৩ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন। পাথিরানা মাত্র ২ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন, এছাড়া মুস্তাফিজ ২.৫ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এবং ইকোনমিতে পিছিয়ে বুমরার সমান ১৪ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী।

শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশী তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। প্রথম তিন ম্যাচে সাত উইকেটে শিকার করে লীগে সর্বোচ্চ উইকেটধারীদের তালিকায় ছিলেন শীর্ষে। তবে অবশ্য ১ ম্যাচ খেলতে না পারায় সেই স্থান হারাতে হয় তাকে। তবে আবার মাঠে ফিরেই কলকাতার সাথে দূর্দান্ত বোলিং করে ফিরে পায় সেই স্থান। কলকাতার বিপক্ষে ম্যাচের পর থেকেই যে নিজের সত্তা হারিয়ে ফেলেছেন মুস্তাফিজ।

পরের ৩ ম্যাচে মাত্র ৩ উইকেট নিয়ে দিয়েছেন ১৪৯ রান। তবে নিজের ৮ম ম্যাচে ফিরেছেন স্বরূপে। ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তবে এই ৮ ম্যাচের মধ্যেই মুস্তাফিজ গড়েছেন বড় ১টি রেকর্ড। কলকাতার বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ ডেথ ওভারের ১২ বলে মধ্যে ৯টি বলই দিয়েছেন ডট। যা এখন পর্যন্ত আইপিএলে কোনো বোলার করে দেখাতে পারেনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত