ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

হায়দ্রাবাদ ম্যাচে আগে ধোনিদের কাছ থেকে এক বিশেষ সম্মান পেলেন মুস্তাফিজ

২০২৪ এপ্রিল ২৮ ১৫:৩১:৩৬

হায়দ্রাবাদ ম্যাচে আগে ধোনিদের কাছ থেকে এক বিশেষ সম্মান পেলেন মুস্তাফিজ

চলমান আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে দারুণ শুরু করেছেন মুস্তাফিজ। ফলস্বরূপ, ফিজ সত্যিই চেন্নাইয়ের হিরো হয়ে উঠেছে। পাঁচবারের চ্যাম্পিয়নরা কয়েকদিন আগে তাকে বাংলার সিংহের তকমা দিয়েছে। তবে এবার ফিজ আত্মবিশ্বাস বাড়াতে কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের একটি ছবির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ফিজের একটি ছবি পোস্ট করে তাকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছেন পাঁচবারের চ্যাম্পিয়নরা।

মুলত, চেন্নাই প্রয়াত মাইকেল জ্যাকসনের নাচের একটি মুদ্রার ছবি শেয়ার করেছে। ফিজের বোলিং স্টাইলের সাথে মিলে যায়। নিজের বিখ্যাত গান ‘স্মুথ ক্রিমিনাল’-এর পারফরম্যান্সের সময় সামনের দিকে ঝুঁকে পড়েছিলেন জ্যাকসন। গোড়ালির ওপর ভর করে সামনের দিকে প্রায় ৪৫ ডিগ্রি ঝুঁকে গিয়েছিলেন। এমন অসম্ভব মুদ্রা তিনি কীভাবে রপ্ত করেছেন সেটি নিয়ে এখনো গবেষণা হচ্ছে।

এদিকে মুস্তাফিজও বোলিং করার সময় জ্যাকসনের মতোই কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েন। বাংলাদেশি পেসারের ঝুঁকে পড়াটা এবার তার সাফল্যের কারণ হোক সেটাই যেন বোঝাতে চেয়েছে চেন্নাই।

শুধু ছবিই নয়, জ্যাকসনের স্মুথ ক্রিমিনাল গানটির দুটি লাইনের সঙ্গে মিল রেখে ক্যাপশনে লিখেছে চেন্নাই। যেখানে তারা লিখেছে, ‘ইউ হ্যাভ বিন হিট বাই, ইউ হ্যাভ বিন স্টক বাই!’ যার অর্থ ‘তুমি আঘাত করতে পার, আবার আটকিয়েও দিতে পার।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত