ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
টি২০ বিশ্বকাপের আগে বিসিবি খুজে পেলো বলে বলে ছক্কা হাকনো বাংলার রোহিত শর্মাকে
তিনি তার বাবা ও মামাদের ক্রিকেট খেলা দেখে বড় হয়েছেন। বাবা জাহাঙ্গীর আলম ও চাচা জাওহারা হোসেন মান্না বাংলাদেশের হয়ে খেলেছেন। আরেক চাচা সোহেল হোসেন বাবু জাতীয় দলে সুযোগ না পেলেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। এমন পরিবারের সন্তান ক্রিকেটার নয়! বাবা ও মামাদের দেখে মনে মনে স্বপ্ন দেখেন ক্রিকেটার হওয়ার। যে কারণে খুব অল্প বয়সেই নারায়ণং ক্রিকেট একাডেমিতে ক্রিকেট খেলা শুরু করেন এই ওপেনার।
আমি জিসান আলমের কথা বলছি যিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। অনেকেই তাকে বাংলার রোহিত শর্মা বলে থাকেন কারণ ওপেনিং থেকেই নির্ভীকভাবে কব্জি দিয়ে বড় ছক্কা মারার ক্ষমতা রয়েছে তার। রোহিতের স্টাইল যেনো ফলো করে বড় হয়েছেন তিনি। রোহিতের মত ব্যাটিং স্টাইল, রোহিতের মত শুরু থেকে দ্রুত গতিতে রান তোলার অভ্যাস, সবই যেনো কানায় কানায় পূর্ন জিসান আলমের ভিতরে। ওয়ানডে ম্যাচকে যেনো টি২০ বানিয়ে খেলা তার অভ্যাস। যখনই ব্যাটিং করে স্টাইক রেট থাকে ১২০ এর উপরে। খেলেছেন অনুর্ধ্ব ১৪ থেকে শুরু করে অনুর্ধ্ব ১৯ দলের হয়ে।
শেষ অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপে শিরোপা জয়ের অন্যতম কারিগড়ও ছিলেন তিনি। শেষ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অপেনিংও করেছেন তিনি। সেখানে ৩ ম্যাচে প্রায় ৩০ গড়ে তার রান ছিল ৮৮ যার মধ্যে ছিল ১টি অর্ধশত রানও। তবে বিশ্বকাপে তিনি সবার নজড় কেড়ে ছিলেন তার স্ট্রাইক রেট দিয়ে। ৩ ম্যাচে ব্যাটিং করেছেন ১২২ স্ট্রাইক রেটে। শুধু সেখানেই থেমে থাকেননি তিনি। এবার ডিপিএলের ম্যাচ গুলোতে শুরু থেকেই দাপটের সাথে খেলে যাচ্ছেন জিসান। ডিপিএলে শাহিনপুকুরের হয়ে খেলেছেন ১০্টি ম্যাচ।
করেছেন ৩৪ গড়ে ৩০৭ রান। কিন্তু এখানেও সবার দৃষ্টি জিসানের স্ট্রাইক রেটে। এবার যেন ওয়ানডে ফরম্যাটের ডিপিএলকে টি২০ মনে করে বসে আছেন জিসান আলম। ১৩৭ স্ট্রাইক রেটে বোলারদের করেছেন তুলধুন। যেখানে ছিল দুটি অর্ধশতক। রুপগঞ্জ টাইগার্স ক্লাব আর শাহিনপুকুরের ম্যাচে তো ঘটিয়েছেন অবিশ্বাস্য কান্ড। জিসান আলম নিয়মিত ডিপিএলে খেললেও তার খেলা মাঠে বসে দেখা হয়নি বাবা জাহাঙ্গীর আলমের। তাই বাবা জাহাঙ্গীর আলমকে সেই ম্যাচ মাঠে বসে দেখার অনুরোধ করেছিল ছেলে জিসান আলম।
তবে বাবা জাগাঙ্গীর আলম মাঠে গেলেও দেখা হয়নি আঙ্কখিত জিসান আলমে ব্যাটিং । কারণ সেদিন রুপগঞ্জ আগে ব্যাটিং করে শাহিনপুকুরকে টার্গেত দিয়েছিল মাত্র ১১০ রানের। সেই টার্গেট জিসান আলমের ব্যাটিং তান্ডবে শাহিনপুকুর মাত্র ৯ ওভারেই টপকে যায়। বাবা মাঠে আসার আগেই শেষ হয়ে যায় ম্যাচ। মাত্র ২৮ বলে ৪টি চার ও ৬টি ছক্কা হাকিয়ে করেন ৫৮ রান। শুধু তাই নয় বৃহঃপ্রতিবার বিকেএসপির ৩ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচে শেখ জামালের বিপক্ষে ডানহাতি এই ওপেনার করেন ৬১ বলে ৯৮ রান।
গুনে গুনে হাকান ৮টি করে চার ও ৮টি ছক্কা। তবে বড় আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। মাত্র ২ রানের জন্য মিস করেন লিস্ট 'এ' ক্রিকেটের প্রথম সেঞ্চুরি। এখন কথা হলো বাংলাদেশ কি খুজে পাবে তামিম লিটনের উত্তরসূরি। সেই উত্তরটা না হয় ছেড়ে দেওয়া যাক সময়ের কাছেই ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)