ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালেই জোড়া দুঃসংবাদ পেল পাকিস্তান
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। এখন পর্যন্ত ১-১ ব্যবধানে সিরিজে সমতায় রয়েছে দুই দল। তবে চতুর্থ ম্যাচে একে অপরের মুখোমুখি হওয়ার আগে স্বাগতিক বাবর আজমের দল দুটি ধাক্কা খেয়েছিল। অভিজ্ঞ তারকা খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ান এবং তরুণ ব্যাটসম্যান ইরফান খান ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন। পিসিবি আজ (বুধবার) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, পিসিবির মেডিকেল কমিটি গতকাল দুই ক্রিকেটারের রেডিওলজিক্যাল রিপোর্ট পেয়েছে। পরে বিষয়টি নজরে আসার পর ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। ফলস্বরূপ, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এবং শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টিতে তারা থাকবে না।
পিসিবি রিজওয়ান ও ইরফানের ইনজুরির তীব্রতার কথা উল্লেখ করেনি। পিসিবির মেডিকেল বোর্ডের অধীনে জাতীয় ক্রিকেট একাডেমিতে তারা ইনজুরি পুনর্বাসন শুরু করবে বলে জানা গেছে। এর আগে গত রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান রিজওয়ান। ফলে ব্যাটিংয়ের মাঝপথেই মাঠ ছাড়েন তিনি।
এর আগে ইনজুরির কারণে দলে থাকা আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান আজম খানও সিরিজ থেকে ছিটকে গেছেন। উইকেটরক্ষক ব্যাটসম্যানকে অন্তত ১০ দিন বিশ্রামে থাকতে হবে। দুই কিপার বাদ পড়লেও পাকিস্তান দলে সেই পজিশনে আছেন আরেক উসমান খান।
রিজওয়ানের চোট পাওয়ার ম্যাচটি কিউইদের কাছে হেরে যায় পাকিস্তান। ওই ম্যাচ জিতেই তারা সিরিজে সমতা ফিরিয়েছে। তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ৫ উইকেটে। যেখানে মাত্র ৪২ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন মার্ক চাপম্যান। অন্যদিকে, পাকিস্তানের হয়ে সেদিন ২১ বলে মাত্র ২২ রান করা অবস্থায় রিজওয়ান রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। পরে আর তিনি মাঠে নামতে পারেননি।
উল্লেখ্য, পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয়ের পর তৃতীয় ম্যাচের ফল গেছে কিউইদের পক্ষে। ফলে সিরিজ নির্ধারণী ফল পেতে পরবর্তী দুই ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। আগামী ২৫ ও ২৭ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শেষ দুই ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)