ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
রাতে মাঠে নামছে চেন্নাই, দেখে নিন একাদশ-
চেন্নাই সুপার কিংসের জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজুর রহমানের যাত্রা মন্দ হয়নি। শেষ দুই ম্যাচে দারুণ নার্ভাস থাকলেও লিগ সেরাতে নিজেকে ধরে রেখেছেন তিনি। ফিজ এখন পর্যন্ত সব ম্যাচে বল হাতে উইকেট নিয়েছেন। এছাড়াও তিনি ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী। বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রাখতে বড় ভূমিকা রাখছেন এই টাইগার খেলোয়াড়।
তবে আইপিএলে মুস্তাফিজের সময় ফুরিয়ে আসছে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ঘরে থাকায় তাকে আইপিএল শেষ না করেই দেশে ফিরতে হবে। তার আগে চেন্নাইয়ে তিনটি হোম ম্যাচ খেলার সুযোগ রয়েছে। চেন্নাইয়ের ঘরের মাঠে সব সময় জ্বলে উঠেন মুস্তাফিজ। এই ঘরের মাঠেই ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন।
মুস্তাফিজের আইপিএল যাত্রাকে দুই ভাগে ভাগ করা যায়। ফিজ চেন্নাইয়ের ঘরের মাঠ থেকে এক রকম ফর্ম এসেছে। আর চেন্নাইয়ের বাইরে এই প্রায় হিসাবহীন ছিলেন ফিজ। ফিজের ঘরের মাঠে ৩ ম্যাচে ৩১ রান দিয়েছেন। একই খেলোয়াড় বিশাখাপত্তনম, ওয়াংখেড়ে এবং লখনউ-এর স্টেডিয়ামে ১৪৫ রান দিয়েছেন ৩ ম্যাচে।
শুধু রান খরচ না, উইকেটের দিক থেকেও চিপকের বাইরে ফিজ বেশ নিষ্প্রভ। মোট ১১ উইকেটের মাঝে ৮ উইকেটই মুস্তাফিজ পেয়েছেন ঘরের মাঠে। বিপরীতে তিন উইকেট বাইরের পিচে। সর্বশেষ ম্যাচে লখনৌর বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে চেন্নাই। ঘুরে দাঁড়ানোর ম্যাচে চিপকে বড় ভরসা হতে পারেন মুস্তাফিজ। ক্রিকইনফোর সম্ভাব্য একাদশের তালিকাতেও আছেন বাংলাদেশি এই পেসার।
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ
রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, শিবাম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজ রহমান ও মাথিশা পাথিরানা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)