ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। বিশ্বকাপের আগে, আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে টাইগার ক্রিকেটাররা ফিটনেস প্রশিক্ষণ শেষ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
সাম্প্রতিক বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করা মোহাম্মদ সাইফুদ্দিনকে প্রাথমিক ১৭ সদস্যের দলে ডাকা হয়েছে। এ ছাড়া তালিকায় রয়েছে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ও তানভীর ইসলামের নাম। আইপিএলে খেলার কারণে প্রস্তুতি ক্যাম্পে নেই মুস্তাফিজুর রহমান। এছাড়া ক্যাম্পে থাকবেন না সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
আগামী ২৮ এপ্রিল ঢাকায় পা রাখার কথা জিম্বাবুয়ের জাতীয় দলের। তার আগে ২৬ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হওয়ার কথা বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। ছুটি কাটিয়ে ইতোমধ্যে ঢাকায় এসেছেন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ ছাড়া দলে যোগ দিয়েছেন নবনিযুক্ত বোলিং কোচ মোশতাক আহমেদ ও ভিডিও বিশ্লেষক মহসিন শেখ।
আসন্ন পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শেরে বাংলায়। পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে ৩ মে। বাকি দুটি ম্যাচ হবে চট্টগ্রামে ৫ ও ৭ মে। আগামী ১০ ও ১২ মে মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই রাউন্ড অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)