ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
হাথুরুর সাথে প্রধান নির্বাচকের বিশেষ বৈঠক শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল চূড়ান্ত করলো বিসিবি
জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ঢাকায় ফিরতে শুরু করেছেন জাতীয় দলের বিদেশি কোচরা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে এসেছেন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। সোমবার (২২ এপ্রিল) বিসিবি দলে যোগ দিয়েছেন লেগস্পিন কোচ মোশতাক আহমেদও।
জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন টাইগারদের কোচ হাথুরুসিংহে। সোমবার তিনি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সঙ্গে আরও দুই নির্বাচক হানান সরকার ও আবদুল রাজ্জাকের সঙ্গে বৈঠক করেন। জরুরি বৈঠকে জিম্বাবুয়ের আসন্ন সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নিয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড প্রস্তুত এবং খুব শীঘ্রই তা ঘোষণা করবে বিসিবি।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেললেও প্রথমে তিনটি টি-টোয়েন্টি দল ঘোষণা করা হবে। মিরপুর শ্রীবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাকি দুই ম্যাচের জন্য দল ঘোষণা করা হতে পারে পরবর্তী সময়ে। দল ঘোষণা করলেও স্কিল ক্যাম্প কবে হবে তা ঠিক করবেন কোচ।
সিরিজের জন্য জিম্বাবুয়ের লাইনআপে বড় কোনো চমক থাকার সম্ভাবনা নেই। আগামী বিশ্বকাপে যারা খেলবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এর আগে জাতীয় দলের নির্বাচক হানান সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, আসন্ন সিরিজের জন্য এই সপ্তাহের মধ্যেই স্কোয়াড হস্তান্তর করা হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যে চূড়ান্ত স্কোয়াড যেমন হতে পারে:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমদুউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, শেখ মাহেদী ও শামীম পাটোয়ারী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)