ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
পার্পল ক্যাপ পুনরায় পেতে আজ মাঠে নামবে মুস্তাফিজ প্রয়োজন যত উইকেট
চলমান আইপিএলে দারুণ শুরু করেছেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন তিনি। এই টুর্নামেন্টে আর বেশি ম্যাচ খেলবেন না বাংলাদেশি এই খেলোয়াড়। জিম্বাবুয়েতে সিরিজ থাকায় আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হবে ফিজকে। তবে তার আগে ফিজ আবারও সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপ তুলে নেওয়ার সুযোগ পাচ্ছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ।
দুর্দান্ত বোলিং করে ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন ফিজ। মঙ্গলবার (২৩ এপ্রিল) চেন্নাই লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে। যেহেতু ম্যাচটি ঘরের মাঠে, মুস্তাফিজ প্রায় নিশ্চিতভাবেই শুরুর লাইন আপে থাকবেন। চেন্নাই ঘরের মাঠে আরো একবার জ্বলে উঠবেন মুস্তাফিজ। আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির বেগুনি টুপিটা টুর্নামেন্টের শুরুর দিকে ছিল মুস্তাফিজের মাথায়ই।
বর্তমানে বেগুনি টুপির মালিক যশপ্রীত বুমরা। মুম্বাই ইন্ডিয়ানসের এই পেসার ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। তাছাড়া ৮ ম্যাচ খেলে ১৩ উইকেট রয়েছে পাঞ্জাব কিংসের হারশিত প্যাটেল ও রাজস্থান রয়েলসের চাহালের। ৮ ম্যাচে ১২টি উইকেট আছে মুম্বাইয়ের জেরাল্ড কোয়েৎজির। বুমরা-চাহালদের সঙ্গে উইকেটসংখ্যায় পার্থক্য কম থাকায় ফিজ অতিক্রম্য দূরত্বেই আছেন।
১১ উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় ছয় নম্বরে অবস্থান চেন্নাইয়ের এই বোলারের। মুস্তাফিজের জন্য স্বস্তির খবর লক্ষ্ণৌর বিপক্ষে চেন্নাই খেলবে নিজেদের মাঠে। চিপকের এই মাঠে ৩ ম্যাচ খেলেই ৮ উইকেট নিয়েছেন টাইগার পেসার। ২-৩ উইকেট পেলেই শীর্ষে আসবেন ফিজ।
পার্পল ক্যাপের লড়াইয়ে মুস্তাফিজের সামনে থাকা বোলাররা যদি বড় চমক দেখাতে ব্যর্থ হয় এবং ফিজ যদি আগামী ম্যাচে ঘরের মাঠে জ্বলে উঠতে পারে তাহলে পার্পল ক্যাপ নিজের করে নেয়ার সুযোগ রয়েছে বাঁহাতি এই পেসারের। তালিকায় এগিয়ে থাকা বোলারদের উইকেট সংখ্যা অপরিবর্তিত থাকলে পার্পল ক্যাপ নিজের করে নিতে মুস্তাফিজকে আরও তিন উইকেট নিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)