ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

তামিমকে নিয়ে হাথুরুর সাথে বিসিবির হঠাৎ জরুরী মিটিং

২০২৪ এপ্রিল ২২ ১১:০৩:৩৬

তামিমকে নিয়ে হাথুরুর সাথে বিসিবির হঠাৎ জরুরী মিটিং

দশ দিন আগে গুঞ্জন উঠেছিল চন্ডিকা হাথুরুসিংহে প্রধান কোচের পদ ছেড়ে দিয়েছেন। তাই বাংলাদেশে ফিরতে চাননা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই নিশ্চিত হয়ে যায় খবরটি মিথ্যা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল রাতে বাংলাদেশে এসেছেন টাইগারদের প্রধান কোচ হাথুরু।

ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন হাথুরু। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। যদিও সেই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেননি বিসিবি নির্বাচকরা। এদিকে দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ দল ঘোষণার জন্য আইসিসির দেওয়া শেষ তারিখ ১ মে।

জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি সিরিজের আগে সোমবার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবির তিন নির্বাচক। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রবিষয়টি নিশ্চিত করেছে। বিকেলে মিরপুরের বাইরে কোথাও বৈঠক হবে বলে সূত্রটি জানিয়েছে। এছারা তামিমকে নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

নিশ্চিত করেই বলা যায় বিশ্বকাপের দল নির্বাচনের জন্যই এমন আলোচনায় বসছেন কোচ-নির্বাচকরা। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল দুই একদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে জানা গেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত